Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঝাঁপ বন্ধ করল 'ইয়াহু মেসেঞ্জার'

দ্য ওয়াল ব্যুরো: কুড়ি বছরের যাত্রা শেষ। বন্ধ হয়ে গেল ইয়াহু মেসেঞ্জার। ১৯৯৮ সালে শুরু হয় এই তাৎক্ষণিক মেসেজ পরিষেবা। ইন্টারনেট পরিষেবার একদম প্রথমের দিকের পরিষেবা ছিল এই ইয়াহু মেসেঞ্জার। মানুষের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিল খুব তাড়াতাড়ি। ২০০৯ স

ঝাঁপ বন্ধ করল 'ইয়াহু মেসেঞ্জার'

শেষ আপডেট: 17 July 2018 08:02

দ্য ওয়াল ব্যুরো: কুড়ি বছরের যাত্রা শেষ। বন্ধ হয়ে গেল ইয়াহু মেসেঞ্জার। ১৯৯৮ সালে শুরু হয় এই তাৎক্ষণিক মেসেজ পরিষেবা। ইন্টারনেট পরিষেবার একদম প্রথমের দিকের পরিষেবা ছিল এই ইয়াহু মেসেঞ্জার। মানুষের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিল খুব তাড়াতাড়ি। ২০০৯ সালে ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২২.৬ মিলিয়ন। কিন্তু ধীরে ধীরে হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট প্রভৃতি বাজারে আসার পর জনপ্রিয়তা হারিয়ে ফেলে এই পরিষেবা। ২০১৭ সালে ‘ভেরিজন’ কোম্পানি কিনে নেয় ইয়াহুকে। তারপর থেকেই তারা এই পরিষেবা বন্ধ করার পরিকল্পনা নেয়। ইয়াহুর তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘একদম প্রথম সারির মেসেঞ্জার পরিষেবা ইয়াহু মেসেঞ্জার মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হলো। বর্তমান পরিষেবার ক্ষেত্রে বিশ্বের বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় আমরা নতুন ভাবে আরও কার্যকরী পরিষেবা গড়ে তোলার চেষ্টাই আছি। শিগগির আরও ভালো মেসেঞ্জার পরিষেবা নিয়ে আসব আমরা।’ তবে বন্ধ হয়ে গেলেও ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারীরা গত ছ’মাসের চ্যাট হিসট্রি ডাউনলোড করে নিতে পারবেন বলে জানানো হয়েছে ইয়াহুর তরফে।

```