Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ভারতের বাজারে এল শাওমির নতুন মডেল, জেনে নিন দাম ও ফিচার

দ্য ওয়াল ব্যুরো: শাওমির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন নিয়ে আলোচনা চলছিলই।  বাহারি ফোন, তার উপর কোয়াড ক্যামেরা, আপডেটেড সফটওয়্যার— গ্রাহকদের  ইচ্ছাপূরণ করে দেওয়ালির আগেই ভারতের বাজারে লঞ্চ হল রেডমি নোট ৮ প্রো এবং রেডমি নোট ৮। দুটো মডেলে

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ভারতের বাজারে এল শাওমির নতুন মডেল, জেনে নিন দাম ও ফিচার

শেষ আপডেট: 20 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শাওমির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন নিয়ে আলোচনা চলছিলই।  বাহারি ফোন, তার উপর কোয়াড ক্যামেরা, আপডেটেড সফটওয়্যার— গ্রাহকদের  ইচ্ছাপূরণ করে দেওয়ালির আগেই ভারতের বাজারে লঞ্চ হল রেডমি নোট ৮ প্রো এবং রেডমি নোট ৮। দুটো মডেলেই রয়েছে চমকে দেওয়ার মতো ফিচার। চলতি বছরের অগস্ট মাসে চিনের বাজারে শাওমি তাদের এই ৬৪ মেগাপিক্সেল স্মার্টফোন নিয়ে আসে। ক্যামেরা, গ্লাস ডিজাইন, তিনটি স্টোরেজে ভারতের বাজারে এই ফোন এল আজ সোমবার। বেলা ১২টার পর থেকেই এমআই.কম, আমাজন-সহ বেশ কয়েকটি অনলাইট স্টোরে এই ফোনের বিক্রি শুরু হয়ে গেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রিপেড গ্রাহকদের জন্যও রয়েছে ভালো অফার।

শাওমি রেডমি নোট ৮ প্রো-এর ফিচারগুলি জেনে নিন চট করে—

৬.৫৩- ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনে থাকছে ৩ডি গ্রাস। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হল মিডিয়াটেক হেলিও জি৯০টি গেমিং প্রসেসর। গ্রাফিক- ইন্টেনসিভ গেমগুলোকে আরও আপডেটে করার জন্য এই ফোনে রয়েছে হাইপার ইঞ্জিন এবং গেম টারবো ২.০। রেডমি নোট ৮ প্রো-এর মূল আকর্ষণ এর ক্য়ামেরা কোয়ালিটি। ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে  ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরাও আকর্ষণীয়। ২০ মেগাপিক্সেলের ক্যামেরায় মনের মতো সেলফি তুলতে পারবেন গ্রাহকরা। ৪,৫০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের চার্জ হবে দ্রুত। থাকছে ১৮ ওয়াটের দ্রুত চার্জিং ক্যাপাসিটি।  তা ছাড়াও থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট। ৮ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে মিলবে এই ফোন। দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে।

নোট প্রো থেকে দাম কম, ফিচারেও ফাটাফাটি রেডমি নোট ৮

৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে (১০৮০*২২৮০)  ডুয়াল সিম রেডমি নোট ৮ চলবে অ্যান্ড্রয়েড পাই সিস্টেমে। অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯। অক্টাকোর কোয়ালকম স্ল্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। এই ফোনের রিয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। প্রাইমারি সেন্সর এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ, ২ মেগাপিক্সেল সেন্সরের ম্যাক্রো ও ডেপথ ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। তবে ছবি কোয়ালিটি মন ভরাবে গ্রাহকদের। রেডমি নোট ৮ ফোন পাওয়া যাবে দু’টি স্টোরেজে। ৬৪ জিবি এবং ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ডে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি। তা ছাড়া এই ফোনে থাকছে জিপিএস, এ-জিপিএস, ওয়াই-ফাই ৮০২, ১১ এসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইনফ্র্যারেড ব্লাস্টার। ১৮ ওয়াট দ্রুত চার্জিং সিস্টেমকে সাপোর্ট করে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাকআপ। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/

```