Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাস: সংক্রমণ এড়াতে, সময় বাঁচাতে চুল কেটে ফেলছেন উহানের মহিলা স্বাস্থ্যকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের ভয়াল সাম্রাজ্যে একনাগাড়ে পরিশ্রম করে চলেছেন তাঁরা। নিজেদের প্রাণের ভয় তুচ্ছ করে লড়াই করে চলেছেন মহামারীর সঙ্গে। গত বছরের শেষদিক থেকে শুরু করে এ পর্যন্ত চলা সংক্রমণে মৃতের সংখ্যা ইতিমধ্যেই প্রিয়েছে দু'হাজার।

করোনাভাইরাস: সংক্রমণ এড়াতে, সময় বাঁচাতে চুল কেটে ফেলছেন উহানের মহিলা স্বাস্থ্যকর্মীরা

শেষ আপডেট: 19 February 2020 13:59

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের ভয়াল সাম্রাজ্যে একনাগাড়ে পরিশ্রম করে চলেছেন তাঁরা। নিজেদের প্রাণের ভয় তুচ্ছ করে লড়াই করে চলেছেন মহামারীর সঙ্গে। গত বছরের শেষদিক থেকে শুরু করে এ পর্যন্ত চলা সংক্রমণে মৃতের সংখ্যা ইতিমধ্যেই প্রিয়েছে দু'হাজার। আক্রান্তের হিসেব নেই প্রায়। এই অবস্থায় ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই চলছে তাঁদের। তাঁরা উহানের স্বাস্থ্যকর্মী। কিন্তু এই লড়াইয়ের মাসুল দিতে গিয়ে এবার তাঁদের কেটে ফেলতে হল চুল। সংক্রমণের সমস্ত পথ বন্ধ করতে চুল কেটে ফেললেন মহিলা স্বাস্থ্যকর্মীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে যতটা না বেশি ভয়, তার চেয়ে বেশি ভয় সুস্থদের নিয়ে। কারণ যে কোনও দিন যে কোনও সময়ে আক্রান্ত হয়ে যাবেন তাঁরা। আর এ সংক্রমণ এতই দ্রুত ও সুক্ষ্ম মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যে একে আটকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিকিৎসার চ্যালেঞ্জের চেয়েও এই চ্যালেঞ্জ আরও কঠিন। সেই কারণেই এই চুল কাটার সিদ্ধান্ত। এই চুল কেটে ফেলার ফলে দু'ভাবে উপকার হবে বলে মনে করেন তাঁরা। প্রথমত, চুলের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ এড়ানো যাবে। দ্বিতীয়ত, হাসপাতালে কাজ করার সময়ে যে বিশেষ পোশাক পরতে হচ্ছে, তা পরা ও বদল করা আরও একটু সহজ হবে। শুধু তাই নয়, তাঁরা চুল আঁচড়ানোরও সময় পাচ্ছেন না গত দু'মাস ধরে। অবশ্য চুল আঁচড়ানো দূরের কথা, খাওয়াদাওযাও দিনের মধ্যে এক বারে এসে ঠেকেছে তাঁদের। এমনকি শৌচকর্ম করতে যাতে সময় নষ্ট না হয়, সে জন্য ডায়াপার পরেই কাজ চালাচ্ছে তাঁরা।

২৬ বছরের নার্স দিং দানি বলছেন, “আমি অনেক দিন ধরে বড় চুল রাখছি। স্বাভাবিক ভাবেই খুব প্রিয় আমার এই চুল। কিন্তু এখন বিপদের যে মাত্রা, তাতে প্রিয় চুল বিসর্জন দেওয়াই উচিত কাজ।” বেজিংয়ের চিকিৎসক ক্যানডিস কিনের কথায়, “উহানের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তাঁরাও মানুষ, তাঁদেরও ক্লান্তি আছে। কিন্তু পরিস্থিতি যেন তাঁদের সবকিছু ভুলিয়ে দিয়েছে।”

তবে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও ক্রমশ ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। উহানের অন্যতম বড় উচাং হাসপাতালের ডিরেক্টর লিউ ঝিমিংয়ের প্রাণ গেল ভাইরাসের সংক্রমণে। আক্রান্ত ওই হাসপাতালের আরও অনেক স্বাস্থ্যকর্মী। সংক্রমণের ভয় পাচ্ছেন ডাক্তার-নার্সরাও। আইসোলেশন ওয়ার্ডে রোগীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের রিপোর্ট বলছে, আক্রান্তদের অধিকাংশেরই সংক্রমণ প্রাণঘাতী ছিল না। দ্রুত চিকিৎসায় তাঁরা সেরে উঠেছেন। স্বাস্থ্য আধিকারিকরা বলেছেন, মানুষের থেকে মানুষে সংক্রমণ ছড়িয়েছে বেশি। একই পরিবারের সদস্যদের মধ্যে আক্রান্তদের সংখ্যা বেশি। এইভাবে আক্রান্ত হয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। এরই মধ্যে চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রেসিডেন্ট শি চিনফিংয়ের একটি বক্তৃতা ঘিরে শুরু হয়েছে চর্চা। যেখানে ইঙ্গিত পাওয়া গিয়েছে, দেশের মানুষকে সচেতন করার ঢের আগেই করোনার ভয়াবহতা সম্পর্কে অবগত ছিলেন প্রেসিডেন্ট। এমনিতেই করোনা নিয়ে দীর্ঘ সময়ে মুখ না খোলায় প্রেসিডেন্টের আচরণ নিয়ে জনরোষ বাড়ছিল। এখন তা যেন মাত্রা ছাড়িয়েছে।

```