Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ওভালে স্লেজিং শুরু, লেগে গেল সিরাজ-লাবুশানের, গিল বললেন, ‘আঙুল ভেঙে দে’

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলছে। এই হাইভোল্টেজ ম্যাচে স্লেজিং চলবে না, তা কি কখনও হয়! ওভালে শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যে কড়া চাউনি, উত্তপ্ত বাক্যবিনিময়। ওভালে বুধবার ম্যাচ শুরুর

ওভালে স্লেজিং শুরু, লেগে গেল সিরাজ-লাবুশানের, গিল বললেন, ‘আঙুল ভেঙে দে’

শেষ আপডেট: 7 June 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলছে। এই হাইভোল্টেজ ম্যাচে স্লেজিং চলবে না, তা কি কখনও হয়! ওভালে শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যে কড়া চাউনি, উত্তপ্ত বাক্যবিনিময়।

ওভালে বুধবার ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই সিরাজ ও লাবুশানের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। সিরাজের একটি ডেলিভারি লাগে অস্ট্রেলীয় ব্যাটারের বুড়ো আঙুলে। তারপরে সিরাজ তাঁর দিকে শীতল চাউনিতেই বুঝিয়ে দেন লড়াই এবার অন্য মাঠে।

https://twitter.com/Sportsbuzinfo/status/1666390856629354496?ref_src=twsrc%5Etfw%7Ct

সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখা মাত্রই অনেকেই লিখতে থাকেন, সিরাজ বনাম লাবুশানে, শুরু হয়ে গিয়েছে লড়াই। সিরাজের দ্রুতগতিসম্পন্ন বলটি লাবুশানের আঙুলে আঘাত লাগার পরেই আলোচনা শুরু হয়ে যায়। তার মধ্যেই শুভমান গিল আচমকা সিরাজের উদ্দেশে বলতে থাকেন, আঙুল ভেঙে দে। মাইক্রোফোনে গিলের কন্ঠস্বর শোনা গেলেও তিনি কী বলছেন, সেটি বোঝা যায়নি। তবে নেটিজেনদের একাংশ ওই কথারই মিল পেয়েছেন।

সবে প্রথমদিনের খেলা হয়েছে, বাকি চারদিন পড়ে রয়েছে। তার মধ্যেই মহারণের স্লেজিং ঘিরে উত্তপ্ত ক্রিকেট দুনিয়া।


```