Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোহলিও ফিরলেন গতিতে পরাস্ত হয়ে, ওভালে ক্রমে ভয়ঙ্কর হচ্ছেন কামিন্সরা

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিরাট কোহলির দিকে তাকিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু কোহলি পারলেন না, তিনি ১৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। কোহলি নামার আগে সারা মাঠ উঠে দাঁড়িয়ে তাঁকে

কোহলিও ফিরলেন গতিতে পরাস্ত হয়ে, ওভালে ক্রমে ভয়ঙ্কর হচ্ছেন কামিন্সরা

শেষ আপডেট: 8 June 2023 16:05

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিরাট কোহলির দিকে তাকিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু কোহলি পারলেন না, তিনি ১৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন।

কোহলি নামার আগে সারা মাঠ উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছিল। কিন্তু তিনি আউট হলেন ৩১ বলে ১৪ রান করে। মিচেল স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ দেন।

কোহলি মাথা নিচু করে মাঠ ছাড়ার ছবি সোশ্যাল সাইটে মুহূর্তে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ব্যাঙ্গাত্মক মন্তব্যও ছুড়ে দিয়েছেন, যখন আপনার ব্যাট থেকে দল ভাল কিছু প্রত্যাশা করছে, সেইসময় আপনি ব্যর্থ হলেন। গাভাসকারও মুণ্ডপাত করেছেন কোহলির ব্যর্থতা নিয়ে।

ভারতীয় দলের প্রারম্ভিক ব্যাটারদের ব্যর্থতা খানিক বিস্ময়ের। আইপিএলে খেলে সব এনার্জি শেষ করে দিয়েছেন তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে সব উদ্যম শেষ হয়ে গিয়েছে, ব্যাটিং দেখেই বোঝা গিয়েছে।

দলনেতা রোহিত শর্মা (১৫) ও শুভমান গিল (১৩) রান পাননি। গিল আইপিএলে রাজা ছিলেন, কিন্তু আসল মঞ্চে এসে তিনি হতাশ করলেন। আইপিএল খেলেননি, অথচ কাউন্টিতে ভাল খেলা চেতেশ্বর পূজারাও তিনে নেমে করলেন ২৫ বলে ১৪ রান।

ওভালের সবুজ পিচে বিধ্বংসী হয়ে উঠেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। কোহলি বাউন্সিতে ঠকে ক্যাচ দিয়েছেন। পূজারা, রোহিতদেরও বিব্রত লেগেছে বাউন্সি পিচে খেলতে গিয়ে।


```