
শেষ আপডেট: 8 June 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতকে বিশাল রানের বোঝা চাপাল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা ৪৬৯ রানের টার্গেট দিয়েছে রোহিত শর্মাদের। এই ইনিংসে অজিদের পক্ষে দুটি সেঞ্চুরি করেছেন ট্রেভিস হেড (১৬৩) ও স্টিভ স্মিথ (১২১)।
ভারতীয় দলের হয়ে মহম্মদ সিরাজ চারটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি (২/১২২) ও শার্দূল ঠাকুর (২/৮৩)।
১২১.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে রাহানের হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ৩৪ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৬৯ রানে তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়। ৭ বলে ১ রান করে নট-আউট থাকেন বোল্যান্ড। সিরাজ ১০৮ রানে ৪ উইকেট দখল করেন।
১২২ রানে ২টি উইকেট নেন শামি। ৮৩ রানে ২টি উইকেট দখল করেন শার্দুল। ৫৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। পাশাপাশি কোনও উইকেট পাননি উমেশ।
দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১০৯ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৪২২ রান করেছিল। অ্যালেক্স ক্যারি ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। প্যাট কামিন্স ১৭ বলে ২ রান করে নটআউট থাকেন।
ভারতীয় দলও পালটা ব্যাটিং করতে নেমে গিয়েছে। ওপেন করছেন রোহিত ও শুভমান গিল। দুই তারকা ঝটিতি ব্যাটিং করছেন। দ্রুত রান তোলার দিকে ঝুঁকেছেন। ওভালের বাইশগজ অবশ্য সবুজে ঢাকা রয়েছে।