Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘অগ্নিবীর’ হতে এবার প্রথমেই বসতে হবে লিখিত পরীক্ষায়, বিস্তারিত জানুন

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনায় ‘অগ্নিবীর’ (Agniveer) নিয়োগের পরীক্ষায় (exam) এবার আরও একটি ধাপ পেরতে হবে চাকরি প্রার্থীদের। শারীরিক সক্ষমতার পরীক্ষায় বসার আগে তাদের লিখিত পরীক্ষায় (Written exam) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। গত বছর

‘অগ্নিবীর’ হতে এবার প্রথমেই বসতে হবে লিখিত পরীক্ষায়, বিস্তারিত জানুন

শেষ আপডেট: 4 February 2023 05:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনায় ‘অগ্নিবীর’ (Agniveer) নিয়োগের পরীক্ষায় (exam) এবার আরও একটি ধাপ পেরতে হবে চাকরি প্রার্থীদের। শারীরিক সক্ষমতার পরীক্ষায় বসার আগে তাদের লিখিত পরীক্ষায় (Written exam) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। গত বছর থেকে এই নতুন পদে নিয়োগ শুরু করেছে সেনা। চুক্তিভিত্তিক নিয়োগের এই পদে চাকরির মেয়াদ চার বছর।

সেনা বাহিনী জানিয়েছে অগ্নিবীর হতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অনলাইনে পরীক্ষায় বসতে হবে। তাতে প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক সক্ষমতা এবং মেডিকেল টেস্ট হবে। এতদিন শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়েই শুরু হত অগ্নিবীরে নিয়োগের পর্ব।

সেনা জানিয়েছে, অগ্নিবীর পদে এখনও পর্যন্ত ১৯ হাজার নিয়োগ হয়েছে। মার্চের মধ্যে যোগ দেবেন আরও ২১ হাজার। তাদের বাছাইয়ে নিয়োগ পরীক্ষায় নয়া নিয়ম কার্যকর হবে। এ বছর মোট ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে।

নিয়োগের নয়া নিয়ম সম্পর্কে এক সেনা কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, বিপুল সংখ্যক প্রার্থীকে প্রথমেই শারীরিক পরীক্ষার পরীক্ষায় ডাকায় অনেক সমস্যা হচ্ছে। এমনও হয়েছে যে একটি নিয়োগ কেন্দ্রে প্রায় দেড় লাখ ছেলেমেয়ে হাজির হয়ে গিয়েছে।

তাছাড়া লেখাপড়ার মান যাচাই করে নিলে দক্ষ লোক নিয়োগ আরও নিশ্চিত হবে। কারণ, সেনা এখন অনেক বেশি আধুনিক প্রযুক্তি নির্ভর। অগ্নিবীরদের একাংশকেই স্থায়ী পদে রেখে দেওয়া হবে। তাই তাঁর শিক্ষার মান যাচাই করে নেওয়া জরুরি।

সোমবার মুখ্যমন্ত্রীকে ডি’লিট সেন্ট জেভিয়ার্সের, মঞ্চে থাকবেন রাজ্যপাল


```