Wriddhiman Saha: ঋদ্ধিমান বিতর্কে নয়া মোড়, সেই সাংবাদিকের দাবি, ‘ঋদ্ধি স্ক্রিনশট বিকৃত করেছেন’!
ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বিতর্কে নয়া মোড় নিল শনিবার রাতের দিকে। বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান এদিনই দুপুরে বিসিসিআই-র (BCCI) তিন সদস্যের তদন্ত কমিটির কাছে ওই সাংবাদিকের (Journalist) নাম বলে এসেছিলেন। ঋদ্ধি শুরু থেকেই বলেছিলেন, তিনি প
শেষ আপডেট: 5 March 2022 18:49
ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বিতর্কে নয়া মোড় নিল শনিবার রাতের দিকে। বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান এদিনই দুপুরে বিসিসিআই-র (BCCI) তিন সদস্যের তদন্ত কমিটির কাছে ওই সাংবাদিকের (Journalist) নাম বলে এসেছিলেন। ঋদ্ধি শুরু থেকেই বলেছিলেন, তিনি প্রকাশ্যে নয়, একমাত্র বোর্ডের কাছেই ওই সাংবাদিকের নাম জানাবেন। সেই মতো বোর্ডের কাছে সবিস্তারে সবটা জানিয়েছিলেন।
যদিও এদিন রাতের দিকে সাংবাদিক বোরিয়া মজুমদার একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, ঋদ্ধিমান তাঁকে পাঠানো মেসেজটি বিকৃত করে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। তিনি ভারতীয় কিপার ব্যাটসম্যানের বিরুদ্ধে মামলা করবেন। এমনকি এও বলেন, তিনি ঋদ্ধিকে কোনও ভিডিও কল করেননি, যেটি তিনি উল্লেখ করেছেন।
Shane Warne Fan: ওয়ার্নের মূর্তির সামনে বিয়ার ক্যানের ছয়লাপ, পছন্দের পানীয় দিয়ে শ্রদ্ধা কিংবদন্তিকে
বেশ কয়েকদিন ধরেই এই সাংবাদিকের করা মেসেজ নিয়ে তোলপাড় হচ্ছিল ভারতীয় ক্রিকেটে। যেখানে ওই সাংবাদিক তাঁকে বলেছিলেন, সাক্ষাৎকার দিতে, আর সেটি দিতে অস্বীকার করায় বোরিয়া জানান, তিনি দেখে নেবেন ঋদ্ধির বিষয়ে ভবিষ্যতে কী করা যায়।
https://twitter.com/BoriaMajumdar/status/1500155131458818051
ঋদ্ধির অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে, যার সামনে আজই উপস্থিত হয়েছিলেন পাপালি। কিন্তু ওই সাংবাদিক এবার নিজেই প্রকাশ্যে আসায় অনেকেই বিস্মিত।
নিজের সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে নিজেই সেই মেসেজ পাঠানোর কথা স্বীকার করেছেন সাংবাদিক। তবে ঋদ্ধিমানের বিরুদ্ধে তাঁর মেসেজের দিনক্ষণ বদলে তাঁর বিরুদ্ধে অযাচিত আরোপ লাগানোর পাল্টা অভিযোগ জানান তিনি। এও বলেছেন, তাঁর মানহানি ঘটেছে নামী ক্রিকেটারের কাণ্ডে।
https://twitter.com/Wriddhipops/status/1495076230713917441
তিনি জানান, ঋদ্ধিমানকে ১৩ ফেব্রুয়ারি মেসেজ করেছিলেন, যেটা ঋদ্ধি তাঁর ছয়দিন পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর আপলোড করেন। সেটি একেবারেই সহানুভূতি আদায়ের জন্য। তিনি আইনি পথ ধরবেন, সেটিও বলেছেন বোরিয়া।
হোয়াটসঅ্যাপ কল করার কথা সম্পূর্ণ অস্বীকার করে সাংবাদিক জানান, ১৩ ফেব্রুয়ারির পরে তিনি ঋদ্ধির সঙ্গে আর কোনও যোগাযোগ করার চেষ্টাও করেননি। সহানুভূতি কুড়ানোর জন্যই এই মেসেজ এতদিন পরে আপলোড করেন ঋদ্ধি।
বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা শনিবার জানিয়েছিলেন, সাংবাদিকের সঙ্গে ঋদ্ধির কথোপকথন নিয়ে যাবতীয় তথ্য বোর্ডের কমিটিকে জানিয়েছেন কিপার ব্যাটসম্যান। বোর্ডের তিন সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে তাতে রাজীব রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিংহ। তাঁদের কাছেই সেই সাংবাদিকের বিষয়ে বলে এসেছিলেন শিলিগুড়ির তারকা।