Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঋদ্ধি বিতর্ক থামছে না, এবার স্নেহাশিসকে পালটা দিলেন শিলিগুড়ির পাপালি

দ্য ওয়াল ব্যুরো: ঋদ্ধিমান সাহা বিতর্ক থামছে না। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কোনও এক এজেন্সি মারফৎ ঋদ্ধিমানের বিষয়টি তদন্ত হতে পারে। কারণ যে সাংবাদিক কিপার ব্যাটসম্যানকে হুমকি দিয়েছিলেন, তাঁর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছ

ঋদ্ধি বিতর্ক থামছে না, এবার স্নেহাশিসকে পালটা দিলেন শিলিগুড়ির পাপালি

শেষ আপডেট: 22 February 2022 10:39

দ্য ওয়াল ব্যুরো: ঋদ্ধিমান সাহা বিতর্ক থামছে না। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কোনও এক এজেন্সি মারফৎ ঋদ্ধিমানের বিষয়টি তদন্ত হতে পারে। কারণ যে সাংবাদিক কিপার ব্যাটসম্যানকে হুমকি দিয়েছিলেন, তাঁর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঋদ্ধি অবশ্য জানিয়েছেন, তিনি ওই সাংবাদিকের নাম প্রকাশ করবেন না। তিনি কারোর ক্ষতি চান না। তার মধ্যেই আবার রাজ্যের পৌরমন্ত্রী অশোক ভট্টাচার্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিয়ে ঋদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। অশোকবাবু চিঠিতে লিখেছেন, ‘‘ঋদ্ধি আমাদের বাংলা তথা শিলিগুড়ির গর্ব, ওঁর প্রতি অবিচার হয়েছে। তোমাকে বিষয়টি দেখতে অনুরোধ করছি।’’ ঋদ্ধির প্রতি যেমন একটা পক্ষের সহানুভূতি রয়েছে, তেমনি অনেকেই তাঁর অন্দরমহলের খবর ফাঁস করা নিয়েও বিঁধছেন। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যেমন বলেছিলেন, ঋদ্ধিকে বোর্ড প্রেসিডেন্ট কী মোবাইল বার্তা পাঠিয়েছিল, সেটি প্রকাশ্যে বলে ঠিক করেনি। ঋদ্ধি বাদ পড়ার পরে সৌরভ লিখেছিলেন, ‘‘আমি যতদিন আছি, ততদিন তোর চিন্তা নেই।’’ সেই বক্তব্যের জবাবও দিয়েছেন পাপালি। তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন, উনি এগুলি বলেছে শুনেছি, ওঁকেও আমি প্রশ্ন করতে চাই, দক্ষিণ আফ্রিকা সিরিজ চলার সময় আমার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকপ্রধান চেতন শর্মার যে কথা হয়েছিল, সেগুলি কী করে ফাঁস হয়েছিল, সেটিও তো আমার প্রশ্ন। ঋদ্ধিমান আরও বলেন, ‘‘আমার ও টিম ম্যানেজমেন্টের মধ্যে যে কথাগুলো হয়েছিল, সেটাও তো ব্যক্তিগত ছিল। কেউ না কেউ তো সেটা মিডিয়ায় আগে জানিয়ে দিয়েছে। তখন তো কেউ কিছু বলেননি। তখন তো কারও মনে হয়নি যে এটা ঠিক নয়। আমি যতক্ষণ টিমের পার্ট ছিলাম, ততক্ষণ একটা কথাও বলিনি। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ার পর কথা বলেছি। কারণ তখন আমি আর টিমের অংশ ছিলাম না। তাছাড়া আমি কিন্তু কোনও সাংবাদিক সম্মেলন ডেকে কথাগুলো বলিনি।’’ বাংলার নামী তারকা আরও জানান, ‘‘সেদিন কলকাতার সাংবাদিকরা কালীঘাট মাঠে এসেছিলেন। আমাকে বাদ যাওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন, আমি শুধুমাত্র তাঁদের জবাব দিয়েছি। আমি কারোর সম্পর্কে কোনও অভিযোগ করিনি। আমার সঙ্গে যেগুলি ঘটেছে, সেগুলি বলেছি।’’  

```