
শেষ আপডেট: 29 May 2023 15:58
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালে (IPL Final) খেলতে নামলেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) জ্বলে ওঠেন। চেন্নাইয়ের হয়ে কেকেআরের বিরুদ্ধে ফাইনালে তাঁর ১১৫ রানের ইনিংস ভোলেননি ক্রিকেট প্রেমীরা। সেই ম্যাচে তিনি হয়েছিলেন ট্র্যাজিক নায়ক।
এবার আমদাবাদে কী হতে পারে, সেই নিয়ে গুঞ্জন চলার পাশে বাংলার পাপালির ব্যাট ফের গর্জে উঠেছে। গ্যালারিতে রয়েছেন বোর্ডের সব শীর্ষ কর্তা। তাঁকে ভারতীয় দলে বিবেচিত করা হয়নি। তার জবাব দিলেন আইপিএল ফাইনালে গুজরাতের হয়ে। গ্যালারিতে বসে জয় শাহরা দেখলেন তাঁকে দল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। এমনকী সিএবি-ও তাঁর প্রতি সদয় ছিল না। সেই কারণে বাংলার পাপালি চলে গিয়েছিলেন ত্রিপুরায়।
একটা দিকে যখন ধোনি বিদ্যৎগতিতে স্টাম্পড করলেন শুভমান গিলকে। সেইসময় ঋদ্ধি অবিচলিত রয়েছেন। তাঁর শটগুলি যেন প্রতিটি বার্তা। দীপক চাহারের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার সময় ঋদ্ধির পাশে রান ৩৯ বলে ৫৪ রান। ইনিংসে রয়েছে পাঁচটি চার ও একটি ওভার বাউন্ডারি।
পৃথ্বী ভাবে ও হচ্ছে স্টার’, শুভমানের সঙ্গে তুলনা করে কটাক্ষ কোচ কারসন ঘাউড়ির