Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে জুলাইয়ে, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটের দাবি কুস্তিগিরদের

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৩০ জুনই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু সোমবার ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, ৩০ জুন নয়

কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে জুলাইয়ে, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটের দাবি কুস্তিগিরদের

শেষ আপডেট: 12 June 2023 12:51

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৩০ জুনই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু সোমবার ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, ৩০ জুন নয়, কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে ৪ জুলাই।

কুস্তিগিরদের দাবি ছিল, যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন করাতে হবে। এবং সেই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠুভাবে হয়। কুস্তিগিরদের দাবি মতোই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মহেশ মিত্তাল কুমারকে। তাঁকেই এই ভোটে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করল ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, এই নির্বাচনে আর একজন সহকারি রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মী নিয়োগ করা হবে।

কুস্তিগিরদের আন্দোলনে গোটা দেশ উত্তাল। ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। দিল্লির যন্তরমন্তরে দফায় দফায় ধর্নায় বসেন তাঁরা।

চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করেন কুস্তিগিররা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানায় তাঁরা। সেই দাবি খতিয়ে দেখা হবে, এমন আশ্বাস পাওয়ার পরই ধর্না তুলে নেন কুস্তিগীররা। যদিও তাঁরা জানান, আগামী ১৫ জুনের পরই ফের ঠিক হবে আন্দোলনের রূপরেখা।

এদিকে, ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার পুলিশের তরফে তদন্তে এখনও পর্যন্ত কী কী উঠে এসেছে তা জানাবে। যদিও ব্রিজভূষণ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মোদীর ছবি দেওয়া কোউইন অ্যাপ, আধার-ফোন সমস্ত তথ্য ফাঁসের অভিযোগ


```