
শেষ আপডেট: 29 April 2023 02:26
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাস্তায় দেশের কুস্তিগিরদের লড়াইকে (Wrestlers Protest) স্বীকৃতি দিলেন পুলিশ অফিসাররা। তাঁরা শুক্রবার রাতের দিকে এফআইআর (FIR) নিলেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij bhushan sharan singh) বিরুদ্ধে। কুস্তি ফেডারেশনের সভাপতির নামে অভিযোগ রয়েছে, তিনি জাতীয় শিবির চলাকালীন মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানি করেছেন। এই নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে দেশের তারকাদের।
দিল্লির যন্তরমন্তরে টানা চলছে বজরং পুনিয়া, ভিনেশ ফোগতদের ধর্না। এদিনই দুপুরে সুপ্রিম কোর্টকে সলিসিটর জেনারেল তুষার মেহতা নির্দেশ দিয়েছিলেন দিল্লি পুলিশকে বিজেপি সাংসদের নামে ডায়েরি নিতে হবে।
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে মহিলা কুস্তিগিরদের দায়ের করা একটি আবেদনের শুনানি করা হয়েছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চকে দিল্লি পুলিশের এই অবস্থান জানিয়ে সলিসিটর জেনারেল যুক্তি দেন নানা বিষয় জানিয়ে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল মহিলাদের সুরক্ষার জন্য আদালতের কাছে অনুরোধ করেছিলেন।
বিশিষ্ট আইনজীবী বলেছেন, আমরা জানতে পেরেছি ব্রিজভূষণের নামে ৪০টি মামলা রয়েছে। তিনি আবার যৌন নির্যাতনকারীকে হুমকি দিয়ে চিঠিও দিয়েছেন। এটি আরও বড় অপরাধ।
দিল্লি পুলিশে অভিযোগ জানানোর পরে মনে করা হচ্ছে খুব দ্রুত ওই নেতাকে গ্রেফতার করা হবে। এই সম্ভাবনার কথা এদিন রাতেই মিডিয়াকে জানিয়েছেন সাক্ষী মালিক, বজরংরা।