Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাঝরাতে কুস্তিগির ও দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ! যন্তরমন্তরের ধর্নামঞ্চ যেন কুরুক্ষেত্র

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মাঝরাতে দিল্লির যন্তরমন্তরে (Wrestler's Protest at Jantar Mantar) হঠাৎই ধুন্ধুমার! দিল্লি পুলিশের (Delhi police) সঙ্গে সংঘাতে (scuffle) জড়ালেন ধর্নারত কুস্তিগিররা। জানা গিয়েছে, প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং

মাঝরাতে কুস্তিগির ও দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ! যন্তরমন্তরের ধর্নামঞ্চ যেন কুরুক্ষেত্র

শেষ আপডেট: 4 May 2023 03:01

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মাঝরাতে দিল্লির যন্তরমন্তরে (Wrestler's Protest at Jantar Mantar) হঠাৎই ধুন্ধুমার! দিল্লি পুলিশের (Delhi police) সঙ্গে সংঘাতে (scuffle) জড়ালেন ধর্নারত কুস্তিগিররা। জানা গিয়েছে, প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সেটাই হাতাহাতিতে গড়ায়। ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এদিকে দেশের তারকা কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের এমন আচরণের জেরে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষও।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে এবং তাঁর গ্রেফতারির দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের মতো পরিচিত, বিখ্যাত কুস্তিগিররা। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত, নানা ক্ষেত্র থেকে তাঁদের প্রতি সমর্থনের বার্তা এসেছে রাজধানীতে। তারমধ্যেই এবার সেখানে হাঙ্গামা বাঁধল।

https://twitter.com/AhmedKhabeer_/status/1653834701310930944?t=SdPLVb08Qt5EQBBLzrzgvw&s=08

ধর্নারত কুস্তিগিরদের অভিযোগ, পাহারায় থাকা দিল্লি পুলিশের একটি দল বুধবার সন্ধে থেকেই মত্ত অবস্থায় অসংলগ্ন আচরণ করছিল। রাত যত বাড়তে থাকে, পুলিশের আচরণ আরও খারাপ হতে শুরু করেন। এরপর মাঝরাতে তাঁরা আচমকাই মহিলা কুস্তিগিরদের গালিগালাজ, এমনকী মারধরও করেন। আন্দোলনকারীদের দাবি, এতে দু'জন আহত হয়েছেন।

এরপর মাঝরাতেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কুস্তিগির বিনেশ ফোগটকে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, "সারাদিন বৃষ্টি হওয়ায় মাটি ভিজে গিয়েছে। এই অবস্থায় নীচে বসতে না পেরে আমরা এখানে কাঠের উঁচু চৌকি পাতার চেষ্টা করছিলাম। সেইসময়েই পুলিশ এসে আমাদের বাধা দেয়। কথা কাটাকাটি শুরু হয়। এরপর আচমকাই আমাদের উপর হামলা করে। একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?" আর এক কুস্তিগির বজরং পুনিয়া বলছেন, "বিভিন্ন মহল থেকে আমাদের প্রতি সমর্থন আসছে। কিন্তু দেশের সরকার কিছু বলছে না। তেমন হলে সরকার আমাদের পদক ফিরিয়ে নিক।"

যদিও দিল্লি পুলিশের অভিযোগ আলাদা। ডিসিপি প্রণব তয়াল বলছেন, "বুধবার রাতে ওই ধর্নামঞ্চে এসেছিলেন আপ নেতা সোমনাথ ভারতী এবং আরও কয়েকজন। তাঁরা কোনওরকম পুলিশি অনুমতি ছাড়াই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। ওই আপ নেতা এবং কর্মীদের সমর্থন জোগান কুস্তিগিররাও। সেই নিয়েই পুলিশ বাধা দিলে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।" জানা গিয়েছে, সোমনাথ এবং তাঁর দুই সমর্থককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এরপরই দিল্লি পুলিশ যন্তরমন্তরের সামনে ওই বিক্ষোভস্থল চারদিক দিয়ে সিল করে দিয়েছে।

যন্তরমন্তরের ধর্নামঞ্চে পিটি ঊষা! কুস্তিগিরদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন কিংবদন্তি


```