Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছে দিনে দিনে। রবিবার সেই আন্দোলন অন্য মাত্রা নিল। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই দিল্লি (Wrestler protest in Delhi) দেখল কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি। কুস্তি ফেডারেশনের সভাপত

কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি

শেষ আপডেট: 28 May 2023 08:09

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছে দিনে দিনে। রবিবার সেই আন্দোলন অন্য মাত্রা নিল। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই দিল্লি (Wrestler protest in Delhi) দেখল কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি।

কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণ চরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরগরম গোটা দেশ। বছরের গোড়া থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন দেশের কুস্তিগিররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের মতো তারকারা দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Wrestlers Protest Live Updates: Vinesh Phogat, Sakshi Malik, Bajrang Punia  detained ahead of march to Parliament | Delhi News, The Indian Express

কুস্তিগিরদের (Wrestler protest in Delhi) অভিযোগ, এই বিষয়ে উদাসীন সরকার।

কুস্তিগিরদের আন্দোলন নিয়ে রা কাড়েননি মোদী-শাহরা। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভিনেশদের।

এদিকে, রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিনই সেই সংসদ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন কুস্তিগিররা। যন্তর মন্তর থেকে প্রতিবাদ মিছিল এগোতেই আটকে দেয় পুলিশ। আর তারপরই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন অলিম্পিক্সে পদক জয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় সাক্ষীদের।

চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান সেই সময়। সেই বিক্ষোভের জেরে কেন্দ্র সরকার ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করেন। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় ফের এপ্রিল মাস পথে নেমেছেন কুস্তিগিররা।

কুস্তিগিরদের সমর্থনে এসএফআইয়ের চিঠি, সই বাম বৃত্তের বাইরে থাকা অনেক খেলোয়াড়ের


```