Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারকেও কি দেশদ্রোহী বলা হবে? ইনফোসিস বিতর্কে প্রশ্ন রঘুরাম রাজনের

দ্য ওয়াল ব্যুরো : আয়কর দফতরের একটি পোর্টালে গত কয়েকমাস ধরে বড় ধরনের সমস্যা দেখা গিয়েছে। ওই পোর্টালের সফটওয়ার কেনা হয়েছিল ইনফোসিসের (INFOSYS) থেকে। পোর্টালে সমস্যা হওয়ায় ইনফোসিসকে দেশদ্রোহীর তকমা দিয়েছে আরএসএসের সাপ্তাহিক মুখপত্র। এই প্রেক্ষ

কেন্দ্রীয় সরকারকেও কি দেশদ্রোহী বলা হবে? ইনফোসিস বিতর্কে প্রশ্ন রঘুরাম রাজনের

শেষ আপডেট: 15 September 2021 04:58

দ্য ওয়াল ব্যুরো : আয়কর দফতরের একটি পোর্টালে গত কয়েকমাস ধরে বড় ধরনের সমস্যা দেখা গিয়েছে। ওই পোর্টালের সফটওয়ার কেনা হয়েছিল ইনফোসিসের (INFOSYS) থেকে। পোর্টালে সমস্যা হওয়ায় ইনফোসিসকে দেশদ্রোহীর তকমা দিয়েছে আরএসএসের সাপ্তাহিক মুখপত্র। এই প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন প্রশ্ন তুললেন, তা হলে কি কেন্দ্রীয় সরকারকেও দেশদ্রোহী বলা হবে? কারণ কোভিড টিকাকরণের শুরুর দিকে কেন্দ্রীয় সরকারও ভাল কাজ করতে পারেনি। গত কয়েক মাস ধরে অনেকগুলি বেসরকারি সংস্থা সংঘ পরিবার বা তার ঘনিষ্ঠ সংগঠনগুলির সমালোচনার শিকার হয়েছে। রঘুরাম রাজন বলেন, "আমার মনে হয়, এই ধরনের সমালোচনা করে কোনও লাভ নেই। সরকারও প্রথমদিকে বেশি লোককে টিকা দিতে পারেনি। সেই অভিযোগে সরকারকেই কি দেশবিরোধী বলা হবে?" দেশে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালুর সময়েও কিছু সমস্যা হয়েছিল। সেকথা উল্লেখ করে রঘুরাম রাজন বলেন, "আমার মনে হয় না প্রথম যখন জিএসটি চালু হয়েছিল, তখন সবাই খুশি হয়েছিলেন। আমাদের সকলেরই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ ভুল করলেই নিজের ইচ্ছামতো তার সমালোচনা করা উচিত নয়।" অন্য প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বলেন, ভারতে কারখানাগুলিতে উৎপাদন বাড়ছে বটে, কিন্তু তা নিয়ে বেশি আশাবাদী হওয়ার কারণ নেই। সব সেক্টরে সমানভাবে উৎপাদন বাড়ছে না। তবে তিনি স্বীকার করেন, কোভিডের ধাক্কা সামলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গিয়েছে। চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। সবচেয়ে বেশি উন্নতি করেছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। সেই সঙ্গে বাজারে চাহিদাও বেড়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক রঘুরাম রাজন বলেন, "আসল কথাটা হল, পুরো অর্থনীতিই কি ঘুরে দাঁড়াচ্ছে, নাকি তার একটা অংশের পুনরুজ্জীবনের লক্ষণ দেখা দিয়েছে? শিল্পোৎপাদনের ক্ষেত্রে বলা যায়, সমাজের ধনী, উচ্চ মধ্যবিত্ত অংশ যে পণ্যগুলি ব্যবহার করে সেগুলি উৎপাদনের ক্ষেত্রে যে পুনরুজ্জীবন দেখা দিয়েছে। দরিদ্রের প্রয়োজনীয় পণ্যগুলি উৎপাদনের ক্ষেত্রে তা দেখা যায়নি।" উদাহরণ দিয়ে তিনি বলেন, টু হুইলারের বিক্রি কমেছে। কিন্তু বেড়েছে ফোর হুইলারের বিক্রি। বড় কোম্পানিগুলি লাভ করছে। কিন্তু ছোট কোম্পানিগুলি লাভ করছে না। বড় কোম্পানিগুলির মুনাফা বৃদ্ধি পাওয়ায় শেয়ার সূচক উঠেছে। বৃদ্ধি পেয়েছে কর আদায়। গত অগাস্টে জিএসটি আদায় বেড়েছে ৩০ শতাংশ।

```