Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোত্র দামের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে যাওয়া অংশ গড়ে তুলব শীঘ্র, আশ্বাস ফ্রান্সের প্রেসিডেন্টের

দ্য ওয়াল ব্যুরো : এর চেয়েও খারাপ অবস্থা হতে পারত। কিন্তু হয়নি। নোত্র দাম গির্জার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশের নাগরিকদের এমন বলেই আশ্বাস দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ। দমকলকর্মীরা তাঁকে জানিয়েছেন, একসময় মনে হচ্ছিল, আগুনের গ্রা

নোত্র দামের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে যাওয়া অংশ গড়ে তুলব শীঘ্র, আশ্বাস ফ্রান্সের প্রেসিডেন্টের

শেষ আপডেট: 16 April 2019 08:24

দ্য ওয়াল ব্যুরো : এর চেয়েও খারাপ অবস্থা হতে পারত। কিন্তু হয়নি। নোত্র দাম গির্জার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশের নাগরিকদের এমন বলেই আশ্বাস দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ। দমকলকর্মীরা তাঁকে জানিয়েছেন, একসময় মনে হচ্ছিল, আগুনের গ্রাসে পুরো কাঠামোটাই ভেঙে পড়বে। কয়েক শতাব্দীর পুরানো গির্জাটি ধ্বংস হয়ে যাবে একেবারে। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নোত্র দামকে ‘ফরাসী জাতির আত্মা’ বলে অভিহিত করেন মাক্রঁ। সেদেশের সরকার জানিয়েছে, কিছুদিন আগে ৮৫০ বছরের পুরানো ওই গির্জার অনেকগুলি পাথরে ফাটল দেখা দিয়েছিল। তার মেরামতির কাজও শুরু হয়েছিল। তা থেকেই আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডে পুরো কাঠামোটি ভেঙে পড়েনি ঠিকই কিন্তু তা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায় অগ্নিকাণ্ড শুরু হয়। খুব দ্রুত আগুন পৌঁছে যায় ক্যাথিড্রালের ছাদ পর্যন্ত। রঙিন কাচের জানলা ও কাঠের আসবাব পুড়ে যায়। ৪০০-র বেশি দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। তাও মঙ্গলবার ভোরের আগে আগুন নেভানো যায়নি। প্যারিসে দমকলের প্রধান জঁ ক্লদ গ্যালে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ন’ঘণ্টা। আমরা মনে করি, নোত্র দাম গির্জার মূল কাঠামোটি রক্ষা করা যাবে। সোমবার সন্ধ্যায় আগুন লাগার খবর শুনেই কয়েক হাজার মানুষ নোত্র দামের আশপাশে ভিড় করেন। মঙ্গলবারও তাঁদের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের অনেকে কাঁদছেন, কাউকে স্তোত্র আবৃত্তি করতে শোনা যায়। প্যারিসের অন্যান্য গির্জায় ঘণ্টাধ্বনি করা হয়। সোমবার সন্ধ্যায় টিভিতে মাক্রঁর ভাষণ দেওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তিনি ভাষণ বাতিল করেন। দমকলকর্মীদের সাহস ও দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, এই ক্যাথিড্রাল পুরো ফরাসী জাতির সম্পত্তি। সবাই মিলে হাত মিলিয়েই আমরা তাকে নতুন করে গড়ে তুলব। প্যারিসের মানুষ অবশ্য আফসোস করছেন, এই অগ্নিকাণ্ডের পর গির্জাটি আর আগের মতো থাকবে না। ২০০ বছর ধরে গির্জাটি গড়ে তোলা হয়। তার নির্মাণ শেষ হয়েছিল দ্বাদশ শতকের মধ্যভাগে। অষ্টাদশ শতকে ফরাসী বিপ্লবের সময় জনতা ওই গির্জায় ভাঙচুর করে। পরে দুই দশকের চেষ্টায় গির্জাটিকে আবার আগের রূপে ফিরিয়ে দেওয়া হয়। বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগোর উপন্যাসে এই গির্জার কথা আছে। তার নাম ‘হাঞ্চব্যাক অব নোত্র দাম’।

```