Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই! শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার দাপট

ডেঙ্গির পাশাপাশি সম্প্রতি চিকুনগুনিয়া নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জেলায়। মশাবাহিত জোড়া মারণ রোগের মোকাবিলায় শুরু হয়েছে মশা নিধন পর্ব।

রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই! শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার দাপট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 December 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: শীতের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে মশার উপদ্রব। উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির সংক্রমণের সংখ্যাও। ইতিমধ্যেই রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই!

স্বাস্থ্য দফতরের রেকর্ড অনুযায়ী জানা যাচ্ছে, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫২২। পরের ৫ দিনে সংখ্যাটা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে।

শীত বাড়লে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। অতীতের পরিসংখ্যান অন্তত তেমনটাই জানান দিচ্ছে।

প্রসঙ্গত, ডেঙ্গির পাশাপাশি সম্প্রতি চিকুনগুনিয়া নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জেলায়। মশাবাহিত জোড়া মারণ রোগের মোকাবিলায় শুরু হয়েছে মশা নিধন পর্ব।

স্বাস্থ্য দফতরের তরফে জোর দেওয়া হয়েছে সচেতনতা প্রচারেও। বাড়ির আশেপাশে কোথাও জমা জল যেন না থাকে,  হাত পা ঢাকা দেওয়া জামা পরার কথা বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্তারা।

পুজোর আগে থেকেই মালদহ, মুর্শিদাবাদের একাংশে অজানা জ্বরের উপদ্রব দেখা দিয়েছিল। জ্বরের সঙ্গে মাথা ধরা, অসহ্য হাতে পায়ে ব্যথা। তবে প্রথমের দিকে অনেকেই এটিকে সাধারণ জ্বর ভেবেছিলেন। কিন্তু কারও কারও দু'সপ্তাহ পরেও জ্বর বা মাথা ব্যথার প্রকোপ না কমায় নতুন করে ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তখনই জানা যায়, সাধারণ কোনও জ্বর নয়, গ্রামের অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত। 


```