
শেষ আপডেট: 18 January 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (World’s Oldest Person) লুসিল র্যাঁদ (Lucile Randon)। এই ফরাসি মহিলার মৃত্যুকালে বয়স হয়েছিল ১১৮ বছর। মঙ্গলবার ফ্রান্সের টউলনের এক নার্সিংহোমে তিনি প্রয়াত (Dies) হন।
১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন লুসিল র্যাঁদ। ১৯৪৪ সালে হঠাৎই সন্ন্যাসী হয়ে যান। সেসময় নিজের নাম পাল্টে তিনি রাখেন সিস্টার আন্দ্রে। বয়স ধীরে ধীরে বাড়তে থাকার পাশাপাশি তাঁর আত্মীয়-পরিজনদের সংখ্যাও কমতে থাকে। এরপরই তিনি বাড়ি ছেড়ে একটি নার্সিংহোমে থাকতে শুরু করেন। মঙ্গলবার, ১৭ জানুয়ারি সেখানেই ঘুমের মধ্যে মারা যান তিনি।
২০২২ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম ওঠে লুসিলের। তাঁকে ইউরোপের সর্বকালের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তাঁর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জাপানের কেন তানাকা। তিনি ২০২২ সালে ১১৯ বছর বয়সে মারা যাওয়ার পরই সবচেয়ে বয়স্ক ব্যক্তির হিসেবে নাম লেখান এই ফরাসি মহিলা।
নিজের ১১৬তম জন্মদিনে এএফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন লুসিল র্যাঁদ। ওই সময় তিনি নিজের পরিবার নিয়ে অনেক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর জীবনের সবচেয়ে সেরা মুহূর্তটি এসেছিল ১৯১৮ সালে। সে বছর তার দুই ভাই একসঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ থেকে বাড়িতে ফিরে এসেছিলেন।
কিভের কাছে ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা! চপার ভেঙে মৃত মন্ত্রী-সহ ১৬