Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কেউ আসবে না, কোনও উৎসব হবে না'! সঙ্গীবিহীন জন্মদিন কাটালেন বিশ্বের বৃদ্ধতম মানুষটি

দ্য ওয়াল ব্যুরো: বয়স তাঁর ১১২। ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির অলটন শহরে বাস তাঁর। তিনিই নাকি বিশ্বের বয়স্কতম মানুষ এখন। গত মাসেই মারা গেছেন জাপানের চিতেতসু ওয়াতানাব। তাঁর বয়স হয়েছিল ১১৩। তাঁর মৃত্যুর পরেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হি

'কেউ আসবে না, কোনও উৎসব হবে না'! সঙ্গীবিহীন জন্মদিন কাটালেন বিশ্বের বৃদ্ধতম মানুষটি

শেষ আপডেট: 29 March 2020 17:56

দ্য ওয়াল ব্যুরো: বয়স তাঁর ১১২। ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির অলটন শহরে বাস তাঁর। তিনিই নাকি বিশ্বের বয়স্কতম মানুষ এখন। গত মাসেই মারা গেছেন জাপানের চিতেতসু ওয়াতানাব। তাঁর বয়স হয়েছিল ১১৩। তাঁর মৃত্যুর পরেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে খেতাব পেয়েছেন এই প্রাক্তন ব্রিটিশ শিক্ষক, বব ওয়েটন। আজ, রবিবার ছিল তাঁর জন্মদিন।

Coronavirus forces cancellation of world's oldest man's birthday ...

স্বাভাবিক ভাবেই, আত্মীয়-স্বজন নিয়ে এলাহি আয়োজন ছিল তাঁর জন্মদিনের। বৃদ্ধতম মানুষের জন্মদিন বলে কথা। পরিবার কি তাঁর নেহাৎ ছোট? চার-পাঁচ প্রজন্ম মিলিয়ে নাতি-পুতির সংখ্যাই কি কম? কিন্তু করোনাভাইরাসের কারণে সব আয়োজনই পণ্ড। জন্মদিন পালন দূরের কথা, কোয়ারেন্টাইনে একা একা দিন কাটালেন তিনি, সম্পূর্ণ আড়ালে পার করে ফেললেন আরও একটা বছর।

Bob Weighton turns 112: The times and life of the world's oldest ...

মন খারাপে আচ্ছন্ন মানুষটি বলেন, "সবকিছু বাতিল হয়ে গেল। আর কেউ আসবে না, কোনও উৎসব হবে না।" দু-দু'টি বিশ্বযুদ্ধ চোখের সামনে দেখেছেন মানুষটি। তার পরেও এই মহামারীর ভয়াবহতা আন্দাজ করতে পারছেন না তিনি। তাঁর কথায়, "এই ভাইরাস ঠিক কতটা ভয়ঙ্কর এবং এর থেকে বাঁচতে গেলে ঠিক কী করতে হবে, তা এখনও বোঝা যাচ্ছে না। পুরো পৃথিবীর অবস্থা কেমন যেন ঝাপসা হয়ে গেছে। জানি না শেষ পর্যন্ত কী হবে।"

World's oldest man Bob Weighton celebrating his 112th birthday in ...

কাঁপা হাতে চশমার কাঁচ মুখে ধরা গলায় বলে চলেন তিনি। "দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানতাম কী করতে হবে, আমাদের লক্ষ্য কী... অন্তত আন্দাজ করতে পারতাম, এর পরে কী হবে। কিন্তু এই মহামারীতে কেউ এখন পর্যন্ত জানে না, কীভাবে এই ভাইরাসকে কবজা করা যাবে, বা এর শেষ কোথায়।"

Bob Weighton (oldest man) 112 alone (3) (UK/Global) - ITV News 28 ...

স্প্যানিশ ফ্লু নামে যে ভাইরাস মহামারিতে ১৯১৮ সালে বিশ্বজুড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল, তখন বব ওয়েটনের বয়স ছিল মাত্র ১০। তবে তিনি বা তাঁর পরিবারের কেউ ওই ভয়াবহ মহামারীর শিকার হননি। পরে জেনেছিলেন তিনি এই ফ্লুয়ের কথা। কিন্তু তখন মোটেই ভাবেননি, জীবনের উপান্তে পৌঁছে ফের তিনি সাক্ষী হবেন আরও এক ভয়ঙ্কর মহামারীর! তাঁর কথায়, "আজ থেকে ১০০ বছর আগে একজন শিশুর জগত একেবারেই আলাদা ছিল। শিশুরা দেশদুনিয়ার খবর এত জানত না। এখন তো নানা দিক থেকে আসা খবরে ছোট-বড় সবাই ডুবে থাকে। কিন্তু তখন এমন ছিল না। আমার পরিবারের কারও কোনও ক্ষতি হয়নি বলে আমার মনেও নেই কিছু।"

Top of the Tree - The oldest man in Britain | Indiegogo

বব ওয়েটন তিন সন্তানের বাবা, তার নাতি-নাতনির সংখ্যা ১০ এবং প্র-পৌত্র প্রো-পৌত্রী ২৫ জন। কিন্তু ১১২তম জন্মদিনে এই প্রিয়জনদের সান্নিধ্য বৃদ্ধ মানুষটি পেলেন না। বিগত মহামারী ও বিপর্যয়ের স্মৃতিই সঙ্গী হল কেবল।

```