Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান ইন্দোনেশিয়ায়, ধরা দিল সাড়ে ৪৫ হাজার বছর আগের ইতিহাস

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ায় খোঁজ মিলল বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের। ঐতিহাসিক ও গবেষকরা জানিয়েছেন, এতদিন বিশ্বের যেখানে যত গুহাচিত্র এ যাবত আবিষ্কার হয়েছে ও তাদের সৃষ্টির তারিখ নির্ণীত হয়েছে, সেই নিরিখে এখনও পর্যন্ত এটিই সবচেয়ে পুরনো।

বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান ইন্দোনেশিয়ায়, ধরা দিল সাড়ে ৪৫ হাজার বছর আগের ইতিহাস

শেষ আপডেট: 14 January 2021 11:10

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ায় খোঁজ মিলল বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের। ঐতিহাসিক ও গবেষকরা জানিয়েছেন, এতদিন বিশ্বের যেখানে যত গুহাচিত্র এ যাবত আবিষ্কার হয়েছে ও তাদের সৃষ্টির তারিখ নির্ণীত হয়েছে, সেই নিরিখে এখনও পর্যন্ত এটিই সবচেয়ে পুরনো। সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের প্রত্যন্ত এক উপত্যকার লেয়াং টেডংঞ্জ গুহায় এই প্রাচীনতম গুহাচিত্রটি আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। জানা গেছে, এই গুহাচিত্রটি একটি বিপন্ন প্রজাতির শুয়োরের। আঁকাটি ৫৩ ইঞ্চি লম্বা ও ২১ ইঞ্চি চওড়া। ছবি দেখে এটিকে প্রাপ্তবয়স্ক পুরুষ শুয়োর বলেই মনে হচ্ছে। ছবিতে দেখা গেছে, শুয়োরটির হাতের অংশটির ওপরে দু'টি হাতের ছাপ রয়েছে। যা দেখে মনে হচ্ছে শুয়োরটি অন্য দু'টি শুয়োরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির ডেটিং বিশেষজ্ঞ ম্যাক্সিম অবার্ট ইউরেনিয়াম সিরিস আইসোটোপ ব্যবহার করে এর বয়স নির্ণয় করে জানান, এটি অন্তত ৪৫ হাজার ৫০০ বছরের পুরনো। তারও আগের হতে পারে। যে গুহায় এই ছবি আবিষ্কৃত হয়েছে সেটিতে বর্ষাকালে প্রবেশ করাই যায় না। বছরের অনেকটা সময়ে জলভর্তি থাকে এতে। শীতের শুষ্ক সময়েই গুহায় ঢোকা যায়। এবারেও বিশেষ কিছু পাওয়ার আশাতেই ঢুকেছিলেন গবেষকরা। জানা গেছে, ছবিটি গাঢ় লাল রং ব্যবহার করে আঁকা হয়েছিলো। এই রঙের ব্যবহার, এই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের প্রাথমিক প্রমাণ দেয়। ম্যাক্সিং অবার্ট বলেন, "এই ছবিটি যাঁরা এঁকেছিলেন তাঁরা পুরোপুরি আধুনিক ছিলেন, আমাদেরই মতো। তাঁদের নিজেদের পছন্দসই চিত্রকর্ম আঁকার ক্ষমতা ও সরঞ্জাম দুইই ছিল।"

```