Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তেষ্টায় কাঠ হবে গলা, জল মিলবে না একফোটাও! ২৯ বছর পরের ভয়াবহতা শোনাল রাষ্ট্রপুঞ্জ

দ্য ওয়াল ব্যুরো: জলের (Water) হাহাকার হবে পৃথিবীতে, বিপদের হাত থেকে রেহাই পাবে না ভারতও। সমগ্র বিশ্বের ৫০০ কোটি মানুষ এই সাংঘাতিক জল সংকটের মধ্যে পরতে চলেছেন মাত্র কয়েক বছরের মধ্যেই, সম্প্রতি এমনই ভয়ঙ্কর সম্ভাবনার কথা শুনিয়েছে রাষ্ট্রপুঞ্জে

তেষ্টায় কাঠ হবে গলা, জল মিলবে না একফোটাও! ২৯ বছর পরের ভয়াবহতা শোনাল রাষ্ট্রপুঞ্জ

শেষ আপডেট: 7 October 2021 11:53

দ্য ওয়াল ব্যুরো: জলের (Water) হাহাকার হবে পৃথিবীতে, বিপদের হাত থেকে রেহাই পাবে না ভারতও। সমগ্র বিশ্বের ৫০০ কোটি মানুষ এই সাংঘাতিক জল সংকটের মধ্যে পরতে চলেছেন মাত্র কয়েক বছরের মধ্যেই, সম্প্রতি এমনই ভয়ঙ্কর সম্ভাবনার কথা শুনিয়েছে রাষ্ট্রপুঞ্জের এক সমীক্ষার রিপোর্ট। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। দেশে প্রথমবার সেভেন ইলেভেন স্টোর আনছেন মুকেশ আম্বানি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে, আজ থেকে আর মাত্র ২৯ বছরের মধ্যেই অর্থাৎ ২০৫০ সালের মধ্যেই ভয়ানক জলের সংকট দেখা দেবে পৃথিবীতে। ভারত-সহ আরও অনেক দেশ তাতে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব জুড়ে অন্তত ৫০০ কোটি মানুষের বিপদ ডেকে আনবে এই সংকট। তেষ্টায় কাতর হলেও কোথাও জল পাওয়া যাবে না।  ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অরগানাইজেশন জানিয়েছে, ইদানীং পরিবেশের ভাবগতিক যেভাবে বদলে যাচ্ছে তাতে জলের সংকট দেখা দেবে শিগগিরই। যত দিন যাবে আরও বেশি করে মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। রাষ্ট্রপুঞ্জের 'দ্য স্টেট অফ ক্লাইমেট সার্ভিস' শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্ব জুড়ে অন্তত ৩০৬ কোটি মানুষ একমাসের জল সংকটে ভুগেছেন। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যাই পৌঁছে যাবে ৫০০ কোটিতে। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষে সওয়াল করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে। বলা হয়েছে, আগামী ২৯ বছরের মধ্যে এই জু সংকট এড়াতে চাইলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। জল সরবরাহের ব্যবস্থা করতে হবে প্রয়োজনমতো, আর লাগাতে হবে প্রচুর গাছ। দিন দিন পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে, এর ফলে প্রকৃতির আচরণে বদল আসছে। সময়মতো বৃষ্টি হচ্ছে না। কখনও বন্যা, কখনও খরায় ভুগতে হচ্ছে মানুষকে। এতে চাষের কাজেও ক্ষতি হচ্ছে। সংকট দেখা দিচ্ছে খাদ্যের। গত ২০ বছরেও পানীয় জল অনেকটা কমে এসেছে, বলছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর মাত্র ০.৫ শতাংশ জল মানুষের ব্যবহারের যোগ্য। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```