Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্ত বরিস জনসন, ব্রিটেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে বিদেশ সচিব

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককও। শারীরিক অসুস্থতার জন্য যদি প্রধানমন্ত্রীর কাজ বরিস জনসন না করতে পারেন, তাহলে তাঁর বদলে কে দায়িত্ব সামলাবেন, তা ন

করোনা আক্রান্ত বরিস জনসন, ব্রিটেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে বিদেশ সচিব

শেষ আপডেট: 28 March 2020 11:18

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককও। শারীরিক অসুস্থতার জন্য যদি প্রধানমন্ত্রীর কাজ বরিস জনসন না করতে পারেন, তাহলে তাঁর বদলে কে দায়িত্ব সামলাবেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব। শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনসন। কিন্তু তারপরেও তিনি জানিয়েছেন, কাজ চালিয়ে যাবেন। জনসন সেকথা বললেও ডাউনিং স্ট্রিটের অন্দরের খবর, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উপর কাজের চাপ ঠিক নয়। তাই তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি সেই কথা মানলে বিদেশ সচিব ডমিনিক রাব বাকি দিনগুলো প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলেই মোটামুটি ঠিক। বিদেশ সচিব হওয়ায় দেশের প্রথম সচিব হচ্ছেন ডমিনিক। তাই তাঁর সিনিয়রিটি অন্যদের থেকে বেশি। যদি ডমিনিকও কোনও কারণে করোনায় আক্রান্ত হন, তখন বরিস জনসন অন্য মন্ত্রীদের মধ্যে থেকে কাউকে দায়িত্ব দিতে পারেন। ২০১০ সালে প্রথমবার পার্লামেন্টে যান ডমিনিক রাব। ২০১৯ সালে বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর সদস্য তিনি। তবে ব্রিটেনের প্রশাসনিক মহলে খুবই বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত ডমিনিক। ২০১১ সালে সেখানকার নারীবাদীদের উদ্দেশে খুব খারাপ মন্তব্য করেছিলেন তিনি। সেই সময় এই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অবশ্য শোনা যাচ্ছে, এই দায়িত্বের ব্যাপারে ডমিনিকের এক বিরুদ্ধ গোষ্ঠীও রয়েছে। তারা চাইছে বরিস জনসন অসুস্থ হলে দায়িত্ব নিন ক্যাবিনেট অফিসের মন্ত্রী মাইকেল গোভ। কিন্তু এখনও ডমিনিকের দিকেই পাল্লা ভারী। ব্রিটেনে এই সমস্যা শুরু হওয়ার অন্যতম কারণ হল, প্রধানমন্ত্রী অসুস্থ হলে সেইসময় কে দায়িত্ব সামলাবেন সেটা নির্দিষ্ট নয়। আমেরিকা-সহ বিশ্বের বেশিরভাগ দেশেই এই ব্যাপারে নির্দিষ্ট করা আছে যে যদি কোনও কারণে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাঁর বদলে নির্দিষ্ট একজন দায়িত্ব নেবেন। ফলে সেখানে এই সমস্যা হয় না। জানা গিয়েছে, বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পরে ডমিনিক রাব, মাইকেল গোভ, অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্য সচিব ম্যাট হানকক এই পদের লড়াইয়ে ছিলেন। কিন্তু নিজেই করোনায় আক্রান্ত হয়েছে হ্যানকক। বাকিদের মধ্যে পাল্লা ভারী ডমিনিকের দিকেই। যদিও ডাউনিং স্ট্রিটের তরফে এখনও নির্দিষ্ট কোনও নাম ঘোষণা করা হয়নি।

```