Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দু'হাতে দশ কৌশলে লিখে বিশ্ব রেকর্ড আদির, লিখতে পারে চোখ বেঁধেও

দ্য ওয়াল ব্যুরো: ‘থ্রি ইডিয়টস’ সিনেমার বীরু সহস্রবুদ্ধিকে মনে আছে। দুই হাতেই অঙ্ক কষতে পারতেন সেই অধ্যাপক। তবে বীরু সহস্রবুদ্ধি রিল লাইফের চরিত্র। বাস্তবেও এমন উদাহরণ আছে। আমাদের দেশেই আছে। দু’হাতই সমানে চলে। হাতের লেখার ১০ রকমের কৌশল জানা

দু'হাতে দশ কৌশলে লিখে বিশ্ব রেকর্ড আদির, লিখতে পারে চোখ বেঁধেও

শেষ আপডেট: 23 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘থ্রি ইডিয়টস’ সিনেমার বীরু সহস্রবুদ্ধিকে মনে আছে। দুই হাতেই অঙ্ক কষতে পারতেন সেই অধ্যাপক। তবে বীরু সহস্রবুদ্ধি রিল লাইফের চরিত্র। বাস্তবেও এমন উদাহরণ আছে। আমাদের দেশেই আছে। দু’হাতই সমানে চলে। হাতের লেখার ১০ রকমের কৌশল জানা আছে। সোজা, উল্টো, বাঁ দিক বা ডান দিক থেকে কিংবা মিরর ইমেজ, সবই লিখে দিতে পারে এই মেয়ে। নিমেষের মধ্যে। দুই হাতেই। বয়স মাত্র ১৬ বছর। আর এই বয়সেই এমন ব্যতিক্রমী প্রতিভার জন্য বিশ্ব রেকর্ড করে ফেলেছে ম্যাঙ্গালোরের আদি স্বরূপা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার পথে আদি স্বরূপা। বাবা-মায়ের অতি আদরের আদি। বাবা গোপাল গোপাড়কার বলেছেন, ভিসুয়াল মেমরি আর্টের অভিনব কৌশলের জন্য ইতিমধ্যেই দেশ-বিদেশে নাম ছড়িয়েছে আদির। হাতের লেখার কৌশলে একটা সম্পূর্ণ অধ্যায় একটা পাতার মধ্যেই লিখে দিতে পারে সে। তাও আবার নানারকম লেখার কায়দায়। আদির বাবা, মা একটি স্কুল চালান ম্যাঙ্গালোরে। নাম স্বরূপা অধ্যায়না কেন্দ্র। এই স্কুলেই পড়াশোনা করে আদি। লকডাউনে স্কুল বন্ধ থাকার সময় হাতের লেখার আরও কয়েকটি উপায় নাকি শিখে ফেলেছে এই কিশোরী। বাবা গোপাড়কার জানিয়েছেন, মাত্র আড়াই বছর বয়স থেকেই আদির ব্যতিক্রমী প্রতিভা চোখে পড়ে। অন্যদের তুলনায় খুব তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলত সে। হাতের লেখাও ছিল চমৎকার। সামনের বছর প্রাইভেটে এসএসএলসি পরীক্ষা দেবে আদি। তার জন্য প্রস্তুতি চলছে। পাশাপাশি হাতের লেখার অভ্যাসও। বড় হয়ে আইএএস হওয়ার স্বপ্ন দেখে সে। যে কোনও দিক থেকেই লেখা শুরু করতে পারে এই কিশোরী। বাঁ হাত ও ডান হাতে সমান গতি। লেখাও তেমনি স্পষ্ট। এই বিশেষ গুণের জন্য উত্তরপ্রদেশের রায়বরেলীর লতা ফাউন্ডেশন আগেই আদিকে পুরস্কৃত করেছিল। পরে তার ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। যে কোনও দিক থেকেই মিনিটে ৪৫ টি শব্দ লিখে ফেলতে পারে কিশোরী। এর আগে এমন ইউনিডিরেকশনাল স্টাইলে মিনিটে ২৫টি শব্দ লেখার রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে ম্যাঙ্গালোরের এই কিশোরী। একহাতে কন্নড় ভাষা ও অন্যহাতে ইংরাজিতে টানা লিখে যেতে পারে আদি।  মন এবং মাথাকে এমনভাবেই তৈরি করেছে সে।  বলেছেন আদির বাবা।  তিনি জানান, যে কোনও বিষয়ে দুই ভাষাতেই একসঙ্গে লিখতে স্বচ্ছন্দ মেয়ে।  শব্দের কোনও ত্রুটি হয় না তার।  গতিও থমকে যায় না।  এখনও অবধি ১০ রকমের লেখনীর কৌশল রপ্ত করে ফেলেছে।  দুই হাতেই ইউনি ডিরেকশন, লেফট হ্যান্ড স্পিড, রাইট হ্যান্ড স্পিড, রিভার্স রানিং, মিরর ইমেজ, হেটারো টপিক, হেটারো লিঙ্গুইসটিক, এক্সচেঞ্জ, ড্যান্সিং এবং ব্লাইন্ড ফোল্ডিং কায়দায় লিখতে পারে আদি।  চোখ খুলে এবং চোখ বন্ধ করেও একই রকম কায়দায় ও স্পিডে লিখে যেতে পারে।  এইটুকু মেয়ের মধ্যে এমন প্রতিভা ও অভ্যাস দেখে মুগ্ধ দেশি ও বিদেশি বিশেষজ্ঞরাও।  “এখনও অবধি ইউনিডিরেকশনে প্রতি মিনিটে ৪৫টি শব্দ লিখতে পারে আদি। ৫০ থেকে ৬০টি শব্দ লেখার অভ্যাস চালাচ্ছে সে”, বলেছেন আদির বাবা। হাতের লেখা ছাড়াও গান, ছবি আঁকা, মিমিক্রিতেও আগ্রহ আছে কিশোরীর। রুবিক’স কিউবেও নাকি দক্ষ সে। স্মৃতিশক্তি তুখোড়। মেমরি গেমেও এর আগে অনেক বার পুরস্কার পেয়েছে। মাত্র দেড় বছর বয়স থেকেই লিখতে শিখে গিয়েছিল আদি। স্কুলে পড়ার সময় দিনে ৩০ পাতা করে লেখার অভ্যাস করত। বলেছেন আদির মা সুমাড়কার। পণ্ডিত রবি কিরণের কাছে এখন শাস্ত্রজ্ঞ সঙ্গীত শিখছে কিশোরী। নিজের সিডিও বের করেছে। পাশাপাশি, উপন্যাস লেখার কাজও চলেছে। ষোলো বছরের মেয়ে এর মধ্যেই দুটো নভেল লিখে ফেলেছে। তিন নম্বর উপন্যাস লেখা শুরু করেছে। ম্যাঙ্গালুরুর আর্ট গ্যালারিতে আদির আঁকা ৪০টি ছবির প্রদর্শনী হয়েছে এর মধ্যেই। সে ছবিগুলোও প্রশংসা পেয়েছে নানা মহলে। অল ইন্ডিয়া রেডিও, নাম্মা টিভি ও অন্যান্য স্থানীয় ও জাতীয় টিভি চ্যানেলগুলোতে প্রোগ্রাম করার জন্য ডাকও পড়েছে মেয়ের। “আদি মেধাবী। সব গুণই আছে ওর মধ্যে। ওর প্রতিভার বিকাশ একদিন হতই। এমন মেয়ের মা হয়ে আমি গর্বিত”, মুখে তৃপ্তির হাসি আদির মা সামাড়কারের। মেয়ের একদিন বিশ্বজোড়া নাম হবে, সেই স্বপ্নই দেখছেন তিনি।

```