Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টে গুলিবৃষ্টি, হত ২০, জখম ২৪

দ্য ওয়াল ব্যুরো: টেক্সাসের একটি শপিং মলে গুলিবৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আমেরিকা ও মেক্সিকোর সীমান্তের কাছে এল পাসোর সিয়েলো ভিস্তা মলে এই ঘটনা ঘটেছে। ওয়ালমার্টটি সেখানেই। অন্তত ২২ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদে

টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টে গুলিবৃষ্টি, হত ২০, জখম ২৪

শেষ আপডেট: 2 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: টেক্সাসের একটি শপিং মলে গুলিবৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আমেরিকা ও মেক্সিকোর সীমান্তের কাছে এল পাসোর সিয়েলো ভিস্তা মলে এই ঘটনা ঘটেছে। ওয়ালমার্টটি সেখানেই। অন্তত ২২ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। জখম প্রায় ২৪ জন। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। ২১ বছর বয়সী এক যুবককে পুলিশ ধরতে পেরেছে। গুলিবৃষ্টি এক জনই করেছে না আরও কেউ ছিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনার সঙ্গে জঙ্গিদের কোনও সম্পর্ক আছে না এটি কোনও হেট ক্রাইম, তা দেখতে ইতিমধ্যে এফবিআই টিম ঘটনাস্থলে গেছে। সঙ্গে এল পাসোর পুলিশ। হামলাকারী রীতিমতো প্রস্তুত হয়েই এসেছিল বলে জানা গেছে। এখনও পর্যন্ত ঘটনার বেশ কিছু ভিডিও পাওয়া গেছে। দেখা যাচ্ছে ওয়াল মার্টের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। পুলিশ ও সাধারণ মানুষ সিপিআর (কার্ডিও রেসপিরেটরি রিসাসিটেশন) দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন গুলিবিদ্ধদের। রক্ত দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে। ঘটনার সময় ওয়াল মার্টে প্রচুর মানুষ ছিলেন, যাঁরা কেনাকাটা করছিলেন। ওয়ালমার্টের শ খানেক কর্মীও ছিলেন। স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ গুলি চলার খবর পাওয়া যা। প্রথমে শোনা যায় সিয়েলো ভিস্তা মল ছাড়াও কাছের ব্যাসেট মলেও গুলি চলেছে বলে প্রথমে শোনা গেলেও পরে জানা যায় ব্যাসেটে গুলি চলেনি। পুলিশ সাংবাদিক সম্মেলনে বলে, যাকে ধরা হয়েছে শ্বেতাঙ্গ যুবক। নাম প্যাট্রিক ক্রুসিয়াস। বয়স কুড়ির কোঠা। সে টেক্সাসের অ্যালেনের বাসিন্দা। সাড়ে ছশো মাইল দূর থেকে এল পাসোতে এসে সে কেন এই কাজ করলো, তা তদন্ত করছে পুলিশ। এটিকে হেট ক্রাইম বলেই মনে করছে পুলিশ।প্যাট্রিকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবক হোয়াইট সুপ্রিম্যাসিস্ট গ্রুপের সদস্য বলে মনে করা হচ্ছে।  হামলাকারীর সঙ্গে আর কেউ ছিল কি না জানা যায়নি। কেন সে এই কাজ করেছে তা তদন্তের পরে বোঝা যাবে। এস পাসোতে প্রচুর মেক্সিকান অভিবাসী থাকেন। তাঁদের অনেকেই অবৈধ। আমেরিকার বন্দুক সংস্কৃতি নিয়ে যতই হইচই হোক, কোনও সরকারই বন্দুকনীতিতে কোনও বদল আনতে পারেনি।   ছবি সৌজন্য - দ্য নিউ ইয়র্ক টাইমস  

```