Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা রুখতে আজব দাওয়াই, কার্ডবোর্ডের ডিস্ক পরে ঘুরছেন বৃদ্ধ

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাস রুখতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রাস্তাঘাটে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা। আর এই দূরত্ব বজায় রাখতে

করোনা রুখতে আজব দাওয়াই, কার্ডবোর্ডের ডিস্ক পরে ঘুরছেন বৃদ্ধ

শেষ আপডেট: 16 March 2020 11:21

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাস রুখতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রাস্তাঘাটে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা। আর এই দূরত্ব বজায় রাখতেই এক অদ্ভুত কায়দা করেছেন এক বৃদ্ধ। কার্ডবোর্ডের ডিস্ক পরে রাস্তায় ঘুরছেন তিনি। ঘটনাটি ঘটেছে ইতালিতে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ইতালির রোম থেকে। সেখানে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ ব্যক্তি কোমরের চারপাশে একটি কার্ডবোর্ডের ডিস্ক পরেছেন। কমলা রঙের এই ডিস্কটি ঠিক গোল চাকতির মতো। গলা থেকে একটা দড়ি দিয়ে তা বাঁধা আছে। এই চাকতির ফলে তাঁর ধারেকাছে ঘেঁষতে পারছে না কেউ। তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে একজন প্রশ্ন করেন তিনি কেন এই চাকতি পরে ঘুরছেন। তার উত্তরে তিনি বলেন, “করোনা ভাইরাসের জন্য।” https://twitter.com/Antikulturale/status/1237746266936926210?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1237746266936926210&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fman-wears-huge-cardboard-disc-to-keep-people-away-amid-coronavirus-fears-2195570 ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই তাঁর বুদ্ধির তারিফ করেছেন। কেউ আবার অন্য এক পদ্ধতির কথাও বলেছেন। তাঁর মতে রাস্তায় বেরনোর সময় নিজের সঙ্গে অনেকগুলো পোষ্য কুকুর নিয়ে বেরোন। সেগুলি কোমরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখুন। এই কুকুর দেখে কেউ কাছে ঘেঁষবে না। কেউ আবার বৃদ্ধের উদ্দেশে প্রশ্ন করেছেন, এভাবে তিনি দরজা দিয়ে ঢুকবেন কী ভাবে। https://twitter.com/bakbakia247/status/1238750642165833730?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238750642165833730&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fman-wears-huge-cardboard-disc-to-keep-people-away-amid-coronavirus-fears-2195570 করোনা রুখতে হু- বলেছে, প্রত্যেকের উচিত একে অন্যের সঙ্গে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা। তাহলে এই ভাইরাস কম ছড়ায়। হু-এর ওয়েবসাইটে বলা হয়েছে, যদি কোনও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দেয় তাহলে তাঁর নাক-মুখের সঙ্গে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। কেউ যদি তাঁর খুব কাছে থাকেন, তাহলে তাঁর নিঃশ্বাসের সঙ্গে এই ভাইরাস তাঁর শরীরেও প্রবেশ করে। তাই দূরত্ব বজায় রাখুন। চিনের পরেই এই ভাইরাসের প্রকোপ সবথেকে বেশি হয়েছে ইতালিতে। ইতিমধ্যেই এই দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৮০০-র বেশি মানুষের। আর এই দেশেই করোনা রুখতে বৃদ্ধের এই ভাবনা অবাক করেছে সবাইকে।

```