Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

প্রায় ১০০ দেশে দেখা গিয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট, খুব বিপজ্জনক পরিস্থিতি, সতর্ক করলেন হু প্রধান

দ্য ওয়াল ব্যুরো : "সারা বিশ্ব এক বিপজ্জনক পর্বে প্রবেশ করেছে।" শুক্রবার এভাবেই সকলকে সতর্ক করে দিলেন হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারতে প্রথম দেখা গিয়েছিল করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। এখন অন্তত ৯৮ টি দেশে ও

প্রায় ১০০ দেশে দেখা গিয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট, খুব বিপজ্জনক পরিস্থিতি, সতর্ক করলেন হু প্রধান

শেষ আপডেট: 3 July 2021 12:57

দ্য ওয়াল ব্যুরো : "সারা বিশ্ব এক বিপজ্জনক পর্বে প্রবেশ করেছে।" শুক্রবার এভাবেই সকলকে সতর্ক করে দিলেন হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারতে প্রথম দেখা গিয়েছিল করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। এখন অন্তত ৯৮ টি দেশে ওই ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়েছে। কোনও কোনও দেশে বেশিরভাগ করোনা রোগীর শরীরে এই ভ্যারিয়ান্ট পাওয়া যাচ্ছে। আমরা অতিমহামারীর এক বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছি। হু প্রধান বলেন, যে দেশগুলিতে টিকাকরণের হার কম, সেখানকার হাসপাতালগুলিতে ফের দেখা যাচ্ছে রোগীদের ভিড়। ঘেব্রেইসাসের মতে, "এই পরিস্থিতিতে কোনও দেশই নিরাপদ নয়।" হু-র বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ক্রমাগত ডেল্টা ভাইরাসের অভিযোজন ঘটছে। বিভিন্ন দেশের সরকারের কাছে হু প্রধানের পরামর্শ, ডেল্টা ভাইরাসের কীরকম অভিযোজন হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে। সেইমতো ব্যবস্থা নিতে হবে। ঘেব্রেইসাসের মতে, কোনও দেশ দু'ভাবে কোভিড সংক্রমণ বৃদ্ধির মোকাবিলা করতে পারে। প্রথমত, জনস্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করে তুলতে হবে। নজরদারী আরও বাড়াতে হবে। এর পাশাপাশি বেশি টেস্টিং, দ্রুত কোভিড রোগীকে চিহ্নিতকরণ, রোগীকে আইসোলেশনে পাঠানো, মাস্ক পরা, সামাজিক দূরত্ব রাখা নিশ্চিত করা ইত্যাদিও কোভিডকে দূরে রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, কোভিড সংক্রমণ থেকে বাঁচার জন্য উপযুক্ত পোশাক, অক্সিজেন এবং ভ্যাকসিন যথেষ্ট পরিমাণে মজুত রাখতে হবে। এর মধ্যে জানা যায়, কেরল, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিসগড় এবং মণিপুর। গত কয়েক সপ্তাহে এই ছ’টি রাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতির মোকাবিলা করার জন্য ওই রাজ্যগুলিতে উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিম পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কোভিড নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্যমন্ত্রককে সাহায্য করবে ওই টিমগুলি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে শুক্রবার একথা জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ওই টিমগুলি ছ’টি রাজ্যে গিয়ে খতিয়ে দেখবে সেখানে কোভিড নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষত টেস্টিং যথেষ্ট সংখ্যায় হচ্ছে কিনা, ঠিকমতো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে কিনা, সেদিকে নজর দেবেন টিমের সদস্যরা। রাজ্যের হাসপাতালগুলিতে কতগুলি বেড আছে, যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স, ভেন্টিলেটর, মেডিক্যাল অক্সিজেন ইত্যাদি আছে কিনা, সেদিকেও লক্ষ রাখা হবে। কীভাবে রাজ্যে করোনা সংক্রমণ কমানো যায়, সে বিষয়েও পরামর্শ দেবেন টিমের সদস্যরা। শনিবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৫২ জন। মারা গিয়েছেন ৭৯৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৬৫১ জন।

```