Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

দ্য ওয়াল ব্যুরো: শহরের জলবায়ুর ক্ষেত্রে বর্ধিত ঝুঁকির কথা স্বীকার করে বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুরসভা কলকাতার জলবায়ু অ্যাকশন প্ল্যানের কাজ শুরু করার কথা ঘোষণা করল সোমবার বিশ্ব পরিবেশ দিবসে। মুম্বইয়ের পর কলকাতা দ্বিতীয় শহর যেখানে এই

শহরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

শেষ আপডেট: 5 June 2023 18:16

দ্য ওয়াল ব্যুরো: শহরের জলবায়ুর ক্ষেত্রে বর্ধিত ঝুঁকির কথা স্বীকার করে বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুরসভা কলকাতার জলবায়ু অ্যাকশন প্ল্যানের কাজ শুরু করার কথা ঘোষণা করল সোমবার বিশ্ব পরিবেশ দিবসে। মুম্বইয়ের পর কলকাতা দ্বিতীয় শহর যেখানে এই কর্মসূচি বাস্তবায়িত হতে চলেছে।

এই পরিকল্পনার প্রধান অঙ্গ হল শহরে সবুজের পরিমাণ বাড়ানো। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে প্রকল্পের সূচনার কথা জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা শহরের জলবায়ু পরিবর্তন এবং বায়ু দূষণের মতো সমস্যা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সবাই দেখেছি যে গত কয়েক বছরে ধারাবাহিক ঘূর্ণিঝড়ে শহর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত কলকাতা জলবায়ু অ্যাকশন প্ল্যান প্রস্তুত করেছি এবং যত দ্রুত সম্ভব সেগুলি বাস্তবায়ন শুরু করছি।’ তিনি জানান, ‘এই কাজে প্রথমসারির জাতীয় এবং আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হবে।’

সোমবার শহরে একাধিক প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার নানা উদ্যোগ নিয়েছে। টালা প্রত্যয় তাদের ২০২৩-এর দুর্গা পূজা আর্ট-এর সূচনার জন্য পরিবেশ দিবসকেই বেছে নিয়েছিল। প্রায় ২৮ ফুটের দুটি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছকে রক্ষা করতে পুজো প্রাঙ্গণে পুনরায় রোপণ করা হয়।

রাজ্যের শহরগুলিতে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে সোমবার আলোচনার আয়োজন করে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার। কলকাতা ওমেন্স কলেজেও সোমবার প্লাস্টিক বিপদ সম্পর্কে সচেতন করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। কলেজের আইকিউএসি এবং পিজি অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের ছাত্রী এবং শিক্ষাকর্মীরা অধ্যাপিকা সায়ন্তনী ভট্টাচার্য, অধ্যক্ষা অনুপমা চৌধুরীর নেতৃত্বে বাগবাজার মায়ের বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তায় নেমে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধে স্থানীয়দের মধ্যে প্রচার করেন। পথ চলতি মানুষকে কাপড়ের পরিবেশ বান্ধব ব্যাগ দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী উজ্জ্বল রায়।

কলকাতা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান, সুন্দরবনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলি চিহ্নিত করে সেখানেও বিপর্যয় প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার, কলকাতায় জার্মান কনস্যুলেট জেনারেল ম্যানফ্রেড অউস্টার, কলকাতায় ভারপ্রাপ্ত ব্রিটিশ মিশনের উপপ্রধান ইয়েমি ওদানিয়ে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, ইউনিসেফ পশ্চিমবঙ্গের প্রধান মহম্মদ মহিউদ্দিন, পশ্চিমবঙ্গ দূষণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র ফিরহাদ হাকিম অনুষ্ঠানে জানিয়েছেন, জলবায়ু সংক্রান্ত পরিকল্পনাটির অংশ বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য রক্ষা, জল সংরক্ষণ এবং বাতাসের গুণমান উন্নত করা।

গরমে ঘণ্টার পর ঘণ্টা বাইক চালাতে হয়? দাবদাহ থেকে নিজেকে ও নিজের যানকে রক্ষা করবেন কীভাবে


```