Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অনেক দেহ ছিন্নভিন্ন, তাই ভুল, ইস্টারের হামলায় নিহতের সংখ্যা ২৫০ বলে জানালো শ্রীলঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: একাধিক আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা প্রথমে যা ভাবা হয়েছিল, তার থেকে প্রায় একশো কমিয়ে ২৫৩ বলে সরকারি ভাবে জানালো শ্রীলঙ্কা। অনেক ক্ষেত্রে নিহতের শরীর এমন ভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে যে, অনেক ক্ষেত্রে একটি শরীরকে দুটি বলে ভাবা

অনেক দেহ ছিন্নভিন্ন, তাই ভুল, ইস্টারের হামলায় নিহতের সংখ্যা ২৫০ বলে জানালো শ্রীলঙ্কা

শেষ আপডেট: 24 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: একাধিক আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা প্রথমে যা ভাবা হয়েছিল, তার থেকে প্রায় একশো কমিয়ে ২৫৩ বলে সরকারি ভাবে জানালো শ্রীলঙ্কা। অনেক ক্ষেত্রে নিহতের শরীর এমন ভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে যে, অনেক ক্ষেত্রে একটি শরীরকে দুটি বলে ভাবা হয়েছিল। একদিন আগে পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫৯ বলে জানিয়েছিল কলম্বো। আগাম সতর্কতা থাকা সত্ত্বেও জঙ্গি হামলা আটকাতে না পারা আর এখন নিহতের সংখ্যা নিয়ে এত ভুল করা--এই দুই নিয়েই এখন সমালোচনা ও চাপের মুখে শ্রীলঙ্কা সরকার। ফের হানার আশঙ্কা থাকায় শনি ও রবিবার পর্যটক ও বাসিন্দাদের কোনও ভিড়ের জাযগায় যাওয়ার বিষয়ে সতর্ক করেছে কলম্বো। সম্ভব হলে বাড়ি বা হোটেলেই থাকতে বলা হয়েছে তাঁদের। কোনওরকম ধর্মীয় উপাসনার জায়গায় যেতেও নিষেধ করা হয়েছে। নতুন হামলার আশঙ্কা থাকায় শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ সমস্ত রকমের উপাসনা ও প্রার্থনা বন্ধ রেখেছে। বিভিন্ন অফিস, শপিং মল ও দোকানের মালিক ও কর্মীদেরও জঙ্গি হানা ফের ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়ে সমালোচনার মুখে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগের অফিসার হেমাসিরি ফার্নান্ডো। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শক্তিশালী বিস্ফোরকে সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেছে অনেকের শরীর। ফলে বোঝা যাচ্ছিল না মৃতদেহ আসলে কজনের। পরে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করে বোঝা গেছে অনেক ক্ষেত্রে একই মৃতদেহকে দুটি হিসেবে ধরা হয়েছিল। ইস্টারের এই জঙ্গি হানায় অন্তত ৪০ জন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। সন্ত্রাসবাদী হামলার পরে শ্রীলঙ্কা এখন নিরাপত্তার ঘেরাটোপে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সে দেশের বায়ুসেনা, নৌসেনা ও সেনাবাহিনীর হাজার তিনেক অফিসার। এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। আর তার পরেই শ্রীলঙ্কাকে তদন্তে সাহায্য করতে আমেরিকা থেকে এফবিআই-এর একটি দল শ্রীলঙ্কায় গেছে। গত রবিবারের ওই আত্মঘাতী হামলায় অন্তত ন’জন মানববোমা নিজেদের উড়িয়ে দিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।  

```