Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটার বাজারে বিশ্বকাপ মিষ্টি, ভিড় বাড়ছে ব্যান্ডেলের দোকানে

ক্ষীর আর ছানায় বিশ্বকাপ তৈরি করে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে হাতে। দীপাবলি আর ভাইফোঁটার বাজারেই বিশ্বকাপ পৌঁছে যাচ্ছে আমআদমির ঘরে। 

ভাইফোঁটার বাজারে বিশ্বকাপ মিষ্টি, ভিড় বাড়ছে ব্যান্ডেলের দোকানে

শেষ আপডেট: 13 November 2023 16:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রোহিত-বিরাটদের পারফরমেন্স স্বপ্ন দেখাতে শুরু করেছে ১৪০ কোটি ভারতবাসীকে। বাকি আর দুটো খেলা। তারপরেই বিশ্বকাপ ভারতের হাতে উঠবে কিনা, সেই প্রশ্নের জবাব মিলবে। সেই পর্যন্ত অবশ্য আর অপেক্ষা করলেন না ব্যান্ডেলের মিষ্টি ব্যবসায়ী। ক্ষীর আর ছানায় বিশ্বকাপ তৈরি করে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে হাতে। দীপাবলি আর ভাইফোঁটার বাজারেই বিশ্বকাপ পৌঁছে যাচ্ছে আমআদমির ঘরে। 

আইসিসি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরি হয়েছে ক্ষীর আর সন্দেশ দিয়ে। ছোটো বড় বিভিন্ন আকারের বিশ্বকাপ মিস্টি ভাইফোঁটার জন্য বিক্রি হচ্ছে দেদার। মিষ্টির দোকানের কর্ণধার শুভেন্দু মণ্ডল বললেন, “প্রতিবার ভাইফোঁটায় চিরাচরিত খাজা, গজা, লবঙ্গ লতিকা, বেকড রস মাধুরী, ক্ষীরমোহন, অমৃত কলস, ক্ষীর সুন্দরী তৈরি করি আমরা। সেসব তো আছেই। এবার যেহেতু বিশ্বকাপ চলছে, চারিদিকে বিশ্বকাপ জ্বর। তাই আমরাও মিস্টির উপরে একটু এক্সপেরিমেন্ট করেছি।” 

ছোটো বিশ্বকাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা। অনেকেই এই মিষ্টি পছন্দ করছেন। কিনেও নিয়ে যাচ্ছেন। ক্রেতারা বলছেন, “ভারত এবার বিশ্বকাপ জিতবে কোনও সন্দেহ নেই। আর ভারত বিশ্বকাপ জিতলে মিস্টি মুখতো হবেই। আগেভাগেই এই উদ্যোগ ভালই লাগছে।” 

ভাইফোঁটার ট্রাডিশনাল মিষ্টির বাইরে এই ধরনের বিশ্বকাপ মিষ্টি একেবারে নতুন। তাই বিশ্বকাপ ফাইনালের আগে রীতিমতো আলোড়ন ফেলল এই মিষ্টি।


```