Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঞ্জি জাম্পিংয়ের সময় দড়ি ছিঁড়ে সোজা ৩৩০ ফুট নীচে পড়লেন যুবক, ভাইরাল হলো ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বাঞ্জি জাম্পিংয়ের সময় দড়ি ছিঁড়ে ৩৩০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবক। আকাশ থেকে সোজাসুজি নীচে পড়ার ভয়ঙ্কর ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌভাগ্যবশত, প্রাণহানি হয়নি ওই ৩৯ বছর বয়সী ওই যুবকের। বরাতজোরে বেঁচে গেছেন তিনি। তিনি পড়েছিলেন র

বাঞ্জি জাম্পিংয়ের সময় দড়ি ছিঁড়ে সোজা ৩৩০ ফুট নীচে পড়লেন যুবক, ভাইরাল হলো ভিডিও

শেষ আপডেট: 24 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাঞ্জি জাম্পিংয়ের সময় দড়ি ছিঁড়ে ৩৩০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবক। আকাশ থেকে সোজাসুজি নীচে পড়ার ভয়ঙ্কর ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌভাগ্যবশত, প্রাণহানি হয়নি ওই ৩৯ বছর বয়সী ওই যুবকের। বরাতজোরে বেঁচে গেছেন তিনি। তিনি পড়েছিলেন রবারের ফোলানো একটি গদির উপরে। তবে মারাত্মক রকম জখম হয়েছেন তিনি।. শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে। শরীরের ভিতরে নানা জায়গায় চোট লেগেছে। দেখুন সেই ভিডিও https://www.youtube.com/watch?v=foxyiIn3brc&feature=youtu.be ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের একটি বিনোদন পার্কে। সেখানে প্রচুর মানুষ নানারকম রাইডের আনন্দ উপভোগ করছিলেন। ৩৩০ ফুট নীচে লাফিয়ে পড়ে বাঞ্জি জাম্পিংও করছিলেন অনেকে। তখনই ওই দুর্ঘটনা ঘটে। দড়ি ছিঁড়ে যেতেই চিৎকার করে ওঠেন সেখানে উপস্থিত মানুষজন। হু হু করে তখন নীচে পড়ছেন ওই যুবক। এক পুলিশ অফিসার জানান, যুবক পড়ে গেলেও তাঁর শরীরে বাইরে কোনও চোট ছিল না। আঘাত যা লাগার শরীরের ভিতরে লেগেছে। তবে বাঞ্জিক্লাব নামে যে কোম্পানি ওই জাম্পের আয়োজক, তারা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে যে আহত যুবক ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

```