Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনের প্রচুর টাকা, ওদের ধার দেওয়া বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক: ডোনাল্ড ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: চিনকে ঋণ দেওয়া বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক, কোনও রাখঢাক না করে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার চিন নিয়ে তাঁর প্রশাসনের অবস্থান তিনি স্পষ্ট করে দিলেন। বৃহস্পতিবারই বিশ্বব্যাঙ্ক সিদ্ধান্ত নেয়, চিনক

চিনের প্রচুর টাকা, ওদের ধার দেওয়া বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক: ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 7 December 2019 11:28

দ্য ওয়াল ব্যুরো: চিনকে ঋণ দেওয়া বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক, কোনও রাখঢাক না করে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার চিন নিয়ে তাঁর প্রশাসনের অবস্থান তিনি স্পষ্ট করে দিলেন। বৃহস্পতিবারই বিশ্বব্যাঙ্ক সিদ্ধান্ত নেয়, চিনকে প্রতি বছর এক থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হবে, তা চলতে থাকবে ২০২৫ সাল পর্যন্ত। তার পরেই টুইট করে ট্রাম্প বলেন, “বিশ্বব্যাঙ্ক কেন চিনকে ঋণ দিচ্ছে? এটা কি আদৌ বাস্তবসম্মত? চিনের প্রচুর অর্থ রয়েছে, যদি না থাকে তারা ছাপিয়ে নেবে। বন্ধ করুন।” ট্রাম্পের ভেরিফায়েড টুইট অ্যাকাউন্ট থেকেই এই টুইট করা হয়েছে। https://twitter.com/realDonaldTrump/status/1203109065070665728 তাঁর প্রশাসন বারবারই চিন নিয়ে অবস্থান স্পষ্ট করে এসেছে, এই তালিকায় রয়েছেন ডেভিড মালপাসও, বিশ্বব্যাঙ্কের প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন মার্কিন অর্থ বিভাগে। ট্রাম্পের কথার প্রতিধ্বনি শোনা গেছে সে দেশের অর্থসচিব স্টিভেন এমনুচিনের কথাতেও। মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের একটি কমিটিতে তিনি জানান, চিনে বহু বছর ধরে চলা প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের আপত্তি রয়েছে। এ নিয়ে শুক্রবারই আলোচনা হয়, সেই আলোচনায় চিনকে ঋণ প্রদান করা কমানোর কথা বলা হয়েছে। ২০১৯ সালের জুন মাসে শেষ হওয়া অর্থবর্ষে চিনকে চিনকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাঙ্ক। ২০১৭ অর্থবর্ষে চিনতে ২.৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হয়েছিল। বিশ্বব্যাঙ্কের চিন সংক্রান্ত নির্দেশক মার্টিন রাইজার বলেন, এই পরিকল্পনায় “চিনের সঙ্গে আমাদের সম্পর্কই প্রতিফলিত করছে, আমরা ক্রমেই আরও বেশি সিলেক্টিভ হচ্ছি।” শুধুমাত্র বেজিংকে অর্থপ্রদান কমানোর কথাই বলছে না ওয়াশিংটন। তাদের মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ঋণ নেওয়ার কোনও প্রয়োজনই নেই, নিজেদের প্রকল্প তারা নিজেরাই রূপায়িত করতে সক্ষম। বরং এই অর্থ দরিদ্র দেশগুলোকে দেওয়া হোক। হোয়াইট হাউস ও বিশ্বব্যাঙ্ক অবশ্য ট্রাম্পের মন্তব্য নিয়ে তড়িঘড়ি কোনও প্রতিক্রিয়া জানায়নি। ১৫ ডিসেম্বর থেকে চিনা পণ্যের উপরে নতুন করে কর ধার্য হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও অন্তর্বর্তী চুক্তি করতে রাজি হয়নি চিন। এ দিনে গত এক সপ্তাহে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত উদ্বেগ বেড়েছে। ১৮ মাস ধরে চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চলছে। ট্রাম্প প্রশাসন চাইছে মার্কিন বণিকরা বাড়তি সুযোগসুবিধা পান এবং চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি কমুক। মার্কিন বণিকদের জন্য বাড়তি ছাড় পেতে চিনতে চাপও দিয়ে আসছে তারা।

```