Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা ঘিরে জলপথ পরিবহণ ঢেলে সাজতে ৭৫০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের

দ্য ওয়াল ব্যুরো: হুগলি নদীর মাধ্যমে বৃহত্তর কলকাতায় যাত্রী ও পণ্য পরিবহণ আরও বাড়ানোর ভাবনা বহুদিনের। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জমানা থেকে তা নিয়ে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হচ্ছে। অবশেষে আশার আলো দেখা গেল। বৃহত্তর কলকাতায় পণ্য ও যা

কলকাতা ঘিরে জলপথ পরিবহণ ঢেলে সাজতে ৭৫০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের

শেষ আপডেট: 5 January 2021 13:46

দ্য ওয়াল ব্যুরো: হুগলি নদীর মাধ্যমে বৃহত্তর কলকাতায় যাত্রী ও পণ্য পরিবহণ আরও বাড়ানোর ভাবনা বহুদিনের। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জমানা থেকে তা নিয়ে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হচ্ছে। অবশেষে আশার আলো দেখা গেল। বৃহত্তর কলকাতায় পণ্য ও যাত্রী পরিবহণের জন্য পরিকাঠামো ঢেলে সাজতে ১০৫ মিলিয়ন ডলার (টাকার অঙ্কে ৭৬৬ কোটি) ঋণ অনুমোদন করল বিশ্ব ব্যাঙ্ক। প্রথম দফায় ওই অর্থে কলকাতা ও শহরতলির জেটিগুলির সংস্কার ও আধুনিকীকরণ হবে। সেই সঙ্গে নতুন ভেসেল কেনা হবে এবং ৪০টি জায়গায় ইলেকট্রনিক গেট বসানো হবে। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে দীর্ঘামেয়াদি পরিকল্পনায় হাত দেওয়া হবে। জলপথ পরিবহণে মজবুত পরিকাঠামো গড়ে তোলার জন্য বিনিয়োগ আনার চেষ্টা করা হবে। রাতে যাতে ভেসেল চলতে পারে সেই ব্যবস্থা করা হবে। তা ছাড়া বেসরকারি উদ্যোগে রো রো ভেসেল চালানোর ব্যবস্থা করা হবে। রো রো ভেসেল মানে বড় ভেসেল, যার মাধ্যমে গাড়ি, ট্রাক ইত্যাদি পরিবহণ করা যায়। মঙ্গলবার নয়াদিল্লিতে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে এ জন্য সরকারের চুক্তি সই হয়েছে। বিশ্ব ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর জুনেইদ আহমেদের সঙ্গে ওই চুক্তি সই করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব সিএস মহাপাত্র এবং পশ্চিমবঙ্গের দিল্লিস্থিত ডেপুটি রেসিডেন্ট কমিশনার রাজদীপ দত্ত। বিশ্ব ব্যাঙ্কের কর্তাদের মতে, কলকাতায় প্রতিদিন যে পরিমাণ লোকজন আসে তার ২ শতাংশের কম যাতায়াত করেন জলপথে। এই মাধ্যমে পরিবহণের পরিমাণও খুবই কম। অথচ জলপথে পরিবহণের সম্ভাবনা বিপুল। সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

```