Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসংসদীয় শব্দের তালিকায় 'বিশ্বাসঘাতক', 'দুর্নীতিগ্রস্ত', 'ভণ্ডামি', 'স্বৈরাচারী'!

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিষয়ে আলোচনা হলে মাঝে মধ্যেই শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন। তা লোকসভা (Lok Sabha) হোক বা রাজ্যসভা (Rajya Sabha), সাংসদরা একে অপরকে আক্রমণ করার সময়ে গরমিল করে ফেলেন শব্দচয়নের ক্ষেত্রে। তাই সংসদে র

অসংসদীয় শব্দের তালিকায় 'বিশ্বাসঘাতক', 'দুর্নীতিগ্রস্ত', 'ভণ্ডামি', 'স্বৈরাচারী'!

শেষ আপডেট: 13 July 2022 18:19

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিষয়ে আলোচনা হলে মাঝে মধ্যেই শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন। তা লোকসভা (Lok Sabha) হোক বা রাজ্যসভা (Rajya Sabha), সাংসদরা একে অপরকে আক্রমণ করার সময়ে গরমিল করে ফেলেন শব্দচয়নের ক্ষেত্রে। তাই সংসদে রয়েছে অসংসদীয় শব্দের তালিকা (Unparliamentary Word)! সাংসদদের মুখে লাগাম দিতে এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি শব্দ। যা লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন চলাকালীন ব্যবহার করা যাবে না।

বুধবার লোকসভা সচিবালয়ের তরফে প্রকাশিত অসংসদীয় শব্দের তালিকায় স্থান পেয়েছে 'লজ্জিত', 'অপব্যবহৃত, 'বিশ্বাসঘাতক', 'দুর্নীতিগ্রস্ত', 'নাটক', 'ভণ্ডামি'র মত শব্দ। এছাড়াও 'নৈরাজ্যবাদী', 'শকুনি', 'স্বৈরাচারী', 'তানাশাহ', 'তানাশাহী', 'জয়চাঁদ'-এর মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি 'খালিস্তানি', 'খুন সে খেতি', 'জুমলাবাজি'র মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও ভাবনা চিন্তা করতে হবে সাংসদদের।

আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে এক প্রকার সাংসদদের মুখে 'লাগাম' টানল মোদী সরকার।

দেখা গেছে, এর আগে এমন অনেক শব্দ বা শব্দ বন্ধ আছে যা বিরোধীরা প্রধানমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করেছেন। আসন্ন অধিবেশনে যেন তেমন কোনও ছবি সামনে না আসে তাই আগে ভাগেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।

রাত পোহালেই যাত্রী নিয়ে ছুটবে শিয়ালদহ-সল্টলেক মেট্রো! জেনে নিন খুঁটিনাটি


```