Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আড়াইজন মিলে যেন আমাদের শাসন না করে, মোদীর সমালোচনার পালটা অখিলেশের

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বিরোধী জোটকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তার জবাব দিলেন উত্তরপ্রদেশে বিরোধী জোটের অন্যতম নেতা অখিলেশ সিং যাদব। মোদী বলেছিলেন, একটি স্বাস্থ্যবান গণতন্ত্রে অস্বাস্থ্যকর জ

আড়াইজন মিলে যেন আমাদের শাসন না করে, মোদীর সমালোচনার পালটা অখিলেশের

শেষ আপডেট: 8 February 2019 19:21

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বিরোধী জোটকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তার জবাব দিলেন উত্তরপ্রদেশে বিরোধী জোটের অন্যতম নেতা অখিলেশ সিং যাদব। মোদী বলেছিলেন, একটি স্বাস্থ্যবান গণতন্ত্রে অস্বাস্থ্যকর জোট চলতে পারে না। অখিলেশ তার পালটা বলেছেন, আড়াই জন মিলে যেন আমাদের শাসন করতে না পারে। টু অ্যান্ড হাফ মেন নামে একটি ধারাবাহিক আমেরিকায় খুব জনপ্রিয়। তার কাহিনি দুই পুরুষ ও এক কিশোরকে নিয়ে। পর্যবেক্ষকদের ধারণা, অখিলেশ আড়াইজন বলতে কেন্দ্রে নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোঝাতে চেয়েছেন। বিরোধী জোটকে মোদী ব্যঙ্গ করে বলেছিলেন ‘মহামিলাওয়াত’। একইসঙ্গে বলেছিলেন, এনডিএ সরকারের সমালোচনা করার আগে বিরোধীরা বরং নিজেদের দিকে তাকিয়ে দেখুন। মোদীর অভিযোগ, বিরোধী দলগুলি তাঁকে ঘৃণা করতে গিয়ে দেশকেই ঘৃণা করছে। তাঁদের এমন কাজ করা উচিত নয় যাতে দেশের ক্ষতি হয়। তিনি বিদ্রুপ করেন, বিরোধী জোটের অনেক নেতা পরস্পরের মুখদর্শন করেন না। অখিলেশ বলেন, মহামিলাওয়াতের পাল্লায় পড়ে কোন দল ধ্বংস হয়ে যাবে আপনি জানেন না। নেভার এগেইন হ্যাশট্যাগে একটি টুইট করে তিনি বলেছেন, মানুষ যেন আর বিজেপির ফাঁদে না পড়ে। এই প্রসঙ্গে তিনি তুলেছেন নোটবন্দি, কৃষকদের সমস্যা ও গণধোলাইয়ে মৃত্যুর কথা। এরপরে অখিলেশের সমাজবাদী পার্টি থেকেও একাধিক টুইট করে জনগণের উদ্দেশে আহ্বান করা হয়, বিজেপির ফাঁদে পড়বেন না। https://twitter.com/yadavakhilesh/status/1093807020011110400 উত্তরপ্রদেশে সম্প্রতি বিজেপির বিরুদ্ধে হাত মিলিয়েছে দীর্ঘদিনের শত্রু বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। সাধারণত উত্তরপ্রদেশে যে দল বেশি লোকসভা আসন পায়, তারাই দিল্লিতে সরকার গঠন করে। ওই রাজ্যে বিজেপির পক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বসপা ও সপার জোট। রাজ্যে ৮০ টি লোকসভা আসন আছে। তার সিংহভাগ যাতে দখল করা যায়, সেজন্য আগে থেকেই চড়া সুরে প্রচার শুরু করেছে অখিলেশদের জোট। কিছুদিন আগে এক সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, আমাদের জোট অটুট আছে। কে ক’টা আসনে লড়বে তা ঘোষণা করা হবে পরে। গত মাসে কলকাতায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধীদের সমাবেশ হয়। তার পরেই বিজেপি আরও চড়া সুরে বিরোধী জোটকে আক্রমণ করতে থাকে। অখিলেশ যাদব কলকাতার সমাবেশে উপস্থিত ছিলেন। যদিও তাঁর জোটসঙ্গী তথা বিএসপি নেত্রী মায়াবতী সমাবেশে যাননি।

```