Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহ এইমসে ভর্তি হলেন না কেন, প্রশ্ন শশী তারুরের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ধরা পড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা শশী তারুর। কেন শাহ নয়াদিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি হলেন না, সেই প্রশ্নও তুলেছেন

অমিত শাহ এইমসে ভর্তি হলেন না কেন, প্রশ্ন শশী তারুরের

শেষ আপডেট: 2 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ধরা পড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা শশী তারুর। কেন শাহ নয়াদিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি হলেন না, সেই প্রশ্নও তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গত কাল, রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। তিনি লেখেন, "কয়েকদিন ধরে আমার শরীরে উপসর্গ দেখা গিয়েছিল। আমি টেস্ট করিয়েছিলাম তাতে রিপোর্ট এসেছে পজিটিভ।" একইসঙ্গে তিনি লেখেন, সম্প্রতি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন আইসোলেটেড থেকে টেস্ট করান। অমিত শাহ জানান, তাঁর শরীর একদম ঠিক আছে। চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন। তারপর জানা যায়, অমিত শাহ ভর্তি হয়েছেন দিল্লি লাগোয়া গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। শশী তারুর এদিন বলেছেন, "সরকারি প্রতিষ্ঠানের উপর যদি ক্ষমতাবানরা আস্থা দেখান তাহলে সেগুলির উপর সাধারণ মানুষেরও আস্থা বাড়বে। https://twitter.com/ShashiTharoor/status/1290151179565948928 এইমস নিয়ে একটি টুইটকে রিটুই করে এই প্রশ্ন তোলেন তারুর। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ১৯৫৬ সালে। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নেহরুর এইমস উদ্বোধনের একটি ছবিও রয়েছে শশী তারুরের রিটুইটটিতে। শুধু অমিত শাহ নন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও করোনা সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইয়েদুরাপ্পা ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে এবং শিবরাজের চিকিৎসা চলছে ভোপালের চিরায়ু হাসপাতালে। এমনিতে অমিত শাহ কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে সরকারের সর্বোচ্চ স্তরে। কারণ, গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন শাহ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত মন্ত্রীরাই ছিলেন। অনেক মন্ত্রী ও সাংসদ ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এসবের মধ্যেই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে খোঁচা দিলেন শশী।

```