Women's India Vs Pakistan: ঝুলনদের দাপটে দিশেহারা পাকিস্তান! জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের
অবিশ্বাস্য! অনবদ্য! শব্দগুলো ফিকে হয়ে যায় রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে। ভারতীয় বোলিং ব্রিগেডের কাছে ধরাশায়ী পাকিস্তান (Women's India Vs Pakistan)। জয় দিয়ে বিশ্বকাপ (World Cup) শুরু ভারতের (India)।
১০৭ রানের বিরাট জয় ভারতের। য
শেষ আপডেট: 6 March 2022 08:19
অবিশ্বাস্য! অনবদ্য! শব্দগুলো ফিকে হয়ে যায় রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে। ভারতীয় বোলিং ব্রিগেডের কাছে ধরাশায়ী পাকিস্তান (Women's India Vs Pakistan)। জয় দিয়ে
বিশ্বকাপ (World Cup) শুরু ভারতের (India)।
১০৭ রানের বিরাট জয় ভারতের। যা পরবর্তীকালে রান রেটের ক্ষেত্রে খুব কার্যকরী হবে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ। প্রথম দিকে সেভাবে রান না পেলেও শেষের দিকে স্নেহ ও পূজারা ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় ভারতকে। এই দুইজনের ব্যাটের দাপটে ২৪৪ রানে শেষ হয় ভারতের ইনিংস।
২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল পাকিস্তানের (Pakistan) ব্যাটিং লাইনআপ। ঋতুরাজ গায়কোয়াড প্রথমেই পাক ওপেনার জাভেরিয়া খানকে তুলে নিয়ে ঝটকা দেন ২৮ রানের মাথায়। দীপ্তি শর্মা, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিংদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে পাক দল।
পাক ওপেনার সিদরা আমিন একা চেষ্টা চালালেও ওপরদিকে একের পর এক উইকেট পড়তে থাকে। একসময় বাংলার ঝুলন গোস্বামীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সিদরা, করেন ৩০ রান। যা এদিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর।
এদিনের ম্যাচে ঋতুরাজের ভেল্কিতেই কুপোকাত পাকিস্তান। একাই নেন তিনটি উইকেট। ঝুলন গোস্বামী ও স্নেহ রাউত নেন ২টি করে উইকেট। মেঘনা সিং ও দীপ্তি শর্মার ঝুলিতে ১টি করে উইকেট। ম্যাচের সেরা পূজা ভাস্ত্রাকার। করেন ৬৭ রানের একটি ঝকঝকে ইনিংস।
বোলারদের ব্যাটিং দাপট! বাইশগজে বোলিং জাদুর অপেক্ষায় ভারত