Women's India Vs Pakistan: বোলারদের ব্যাটিং দাপট! বাইশগজে বোলিং জাদুর অপেক্ষায় ভারত
ভারত-পাকিস্তান ম্যাচ (Women's India Vs Pakistan) মানেই বাড়তি উত্তেজনা। সে ছেলেদের হোক বা মেয়েদের, টেস্ট হোক বা ওয়ানডে কিংবা টি-২০, দু'দেশের মানুষই যেন নেমে পড়েন মাঠে। আর সেটা যদি হয় বিশ্বকাপের (World Cup) মঞ্চ তাহলে তো আর কথাই নেই। রবিবার ভ
শেষ আপডেট: 6 March 2022 06:45
ভারত-পাকিস্তান ম্যাচ (Women's India Vs Pakistan) মানেই বাড়তি উত্তেজনা। সে ছেলেদের হোক বা মেয়েদের, টেস্ট হোক বা ওয়ানডে কিংবা টি-২০, দু'দেশের মানুষই যেন নেমে পড়েন মাঠে। আর সেটা যদি হয়
বিশ্বকাপের (World Cup) মঞ্চ তাহলে তো আর কথাই নেই। রবিবার ভারতের মেয়েদের দল পাকিস্তানের বিরুদ্ধেই শুরু করল বিশ্বকাপ (Women's World Cup) অভিযান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমটা নড়বড়ে হলেও শেষের দিকে স্নেহ (Sneh Rana) ও পূজার (Pooja Vastrakar) দাপটে কিছুটা স্বস্তির জায়গায় মিতালি রাজের দল।
টস জিতে রবিবার বে ওভাল স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি রাজ। তবে পাকিস্তান বোলিংয়ের কাছে প্রথমেই ধাক্কা খায় ব্লু ব্রিগেড। ৪ রানের মাথায় শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শেফালি ভার্মা। তারপর ম্যাচের হাল ধরেন স্মৃতি মান্দানা ও দীপ্তি শর্মা। দু'জনে মিলে রানের গতি বাড়াতে থাকে। ৪০ রান করে দীপ্তি শর্মা যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারতের স্কোর ৯৬। তারপর তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে ভারতীয় ব্যাটিং লাইনআপ।
ব্যর্থ অধিনায়ক মিতালি রাজ (৯), হরমনপ্রীত কৌর (৫), রিচা ঘোষ (১)। একসময়ে ভারতের স্কোর হয়ে দাঁড়ায় ১১৪-৬। তারপরই ম্যাচের হাল ধরেন স্নেহ রানা ও পূজা ভাস্ত্রাকার। দুজনেই অর্ধ শতরান করেন। বোলার হয়েও স্নেহ রানা (৬৭ অপরাজিত) যেভাবে ব্যাট করল তা রীতিমতো প্রশংসাযোগ্য। তাঁদের ব্যাটিংয়ের দাপটে ভারত ৫০ ওভার শেষে ২৪৪ রান করে। বলা চলে যা মোটামুটি ভদ্রস্থ স্কোর।
জিততে গেলে পাকিস্তানের দরকার ২৪৫ রান। এখন দেখার ভারতীয় বোলারদের কামাল। ব্যাটিংয়ে ভারতীয় বোলাররা জাদু দেখালেন। এখন সময় বোলিংয়ের জাদু দেখার। ১৩৫ কোটি ভারতীয় তাকিয়ে বোলারদের দিকে।
ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা, কোহলিরা মাথার পাশে রাখবেন অ্যালার্ম ঘড়ি!