Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভদ্র ছেলের জন্ম দিন, নইলে বন্ধ্যা থাকুন, পরামর্শ মহিলাদের

দ্য ওয়াল ব্যুরো : মহিলারা যদি সভ্যভব্য সন্তানের জন্ম না দিতে পারেন তবে তাঁদের বন্ধ্যা থাকাই ভালো। মধ্যপ্রদেশের গুনায় এই মন্তব্য করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক পান্নালাল শাক্য। এক জনসভায় কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস নেতারা

ভদ্র ছেলের জন্ম দিন, নইলে বন্ধ্যা থাকুন, পরামর্শ মহিলাদের

শেষ আপডেট: 14 June 2018 10:59

দ্য ওয়াল ব্যুরো : মহিলারা যদি সভ্যভব্য সন্তানের জন্ম না দিতে পারেন তবে তাঁদের বন্ধ্যা থাকাই ভালো। মধ্যপ্রদেশের গুনায় এই মন্তব্য করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক পান্নালাল শাক্য। এক জনসভায় কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস নেতারা বলেছিল গরিবি হটাও। কিন্তু বাস্তবে তারা গরিবকে হটিয়ে ছেড়েছে। এইসব নেতাকে কোন মায়েরা জন্ম দিয়েছিল সেকথা ভাবি। সভ্যতা জানে না, সমাজের পক্ষে ক্ষতিকারক, এমন ছেলের জন্ম দেওয়ার চেয়ে মহিলাদের বন্ধ্যা থাকা ভালো।  কৌশল্যা রামের জন্ম দিয়েছিলেন। তাঁকেই মহিলাদের কাছে রোল মডেল করা উচিত। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন পান্নালাল। গত মার্চ মাসে তিনি বলেন, মেয়েরা যেন ছেলেদের সঙ্গে মেলামেশা না করে। পুরুষ বন্ধু না থাকলেই তারা বিপদ আপদ থেকে রক্ষা পাবে।  ছেলেরাও যেন মেয়েদের সঙ্গে বন্ধুত্ব না করে। কারণ এসব পশ্চিমী সংস্কৃতি। আরও একবার তিনি ক্রিকেটার বিরাট কোহলির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, বিরাট তো ভারতে এত টাকা রোজগার করেছে। কিন্তু বিয়ে করার জন্য ইতালি যাচ্ছে কেন ? এদেশে সে কি বিয়ে করার জায়গা খুঁজে পেল না?

```