জেল থেকে পরিবারকে ভিডিও কল করতে পারবে মহিলা বন্দিরা
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই মহিলা বন্দিদের সুবিধায় স্যানেটারি ন্যাপকিনের ভেন্ডার মেশিনের উদ্যোগ নিয়েছিল মহারাষ্ট্র সরকার। এবার মহিলা বন্দিদের জন্য ভিডিও কলিংয়ের ব্যবস্থা করল রাজ্যে কারা দফতর। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলতে পা
শেষ আপডেট: 6 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই মহিলা বন্দিদের সুবিধায় স্যানেটারি ন্যাপকিনের ভেন্ডার মেশিনের উদ্যোগ নিয়েছিল মহারাষ্ট্র সরকার। এবার মহিলা বন্দিদের জন্য ভিডিও কলিংয়ের ব্যবস্থা করল রাজ্যে কারা দফতর। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলতে পারবে বন্দিরা। আপাতত রাজ্যের উন্মুক্ত সংশোধনাগারের মহিলা বন্দি ও মহিলা জেল গুলিতে ভিডিও কলের ব্যবস্থা করা হচ্ছে।
সপ্তাহে ২ দিন পরিবারের সঙ্গে ৫ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবে বন্দিরা। কল পিছু বন্দিদের থেকে ৫টাকা নেওয়া হবে। সংগৃহীত টাকা বন্দিদের উন্নয়নেই খরচ হবে।জেলে শ্রমের পরিবর্তে যে টাকা বন্দিরা পায় সেখান থেকেই ৫টাকা খরচ করে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবে। প্রত্যেক জেলে ভিডিও কলের জন্য থাকবে স্মার্ট ফোন। জেল কর্তৃপক্ষের দেওয়া নম্বর থেকে ভিডিও কল করতে পারবেন মহিলা বন্দিরা। গোটা প্রক্রিয়া পরিচালনা করবে “প্রিসনারস ওয়েলফেয়ার ফান্ড
”। বন্দিদের কল পিছু দেওয়া ৫ টাকা সেই ফান্ডেই জমা হবে।
হেনস্থার প্রতিবাদ করায় জুটল মার, বিহারের স্কুলে বেধড়ক পেটানো হল ৩৪ জন ছাত্রীকে
মহারাষ্ট্রে ৫৪টি জেলের মধ্যে মোট ১৩টি উন্মুক্ত জেল ও ২টি মহিলা জেল রয়েছে । আপাতত ২টি মহিলা জেল সহ ১৩টি উন্মুক্ত জেলে মহিলা বন্দিদের জন্য ভিডিও কলের ব্যবস্থা করা হবে। পাইলট প্রোজেক্টটি সফল হলে বিষয়টিকে বিস্তৃত করা হবে বলে জানাচ্ছে কারাগার দফতর। ৫৪টি জেলে ২৮ হাজার বন্দির জন্য ভিডিও কলের ব্যবস্থা খরচ সাপেক্ষ, তাছাড়াও নিরাপত্তার কথা মাথায় রেখে বিষয়টি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয় দফতর।
বন্দিদের সুবিধার কথা মাথায় রেখে মহারাষ্ট্রের বিভিন্ন জেল নতুন করে সেজে উঠছে। পরিবারের সঙ্গে বন্দিদের সাক্ষাতের ঘরগুলিকে শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে।কয়েন ফেলে ফোনের ব্যবস্থাও রয়েছে প্রায় সব জেলেই। অবশ্য ভিডিও কলিংয়ের পাশপাশি গালাভেট নামে আরও এক পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার। যেখানে সন্তানদের সঙ্গেও দেখা করতে পারবে বন্দিরা। তবে সন্তানের বয়স ১৬ বছরের নীচে হচতে হবে।