মঙ্গলবার সংসদের নয়া ভবনের প্রথম দিনের অধিবেশনেই পেশ হতে পারে মহিলা বিল
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংসদের নতুন ভবনে (New Parliament building) প্রথম অধিবেশন বসবে। তার আগে পুরনো ভবনেই এই মুহূর্তে জড়ো হয়েছেন সাংসদেরা (Women Bill)। পুরনো ভবনের সামনে রাজ্যসভা ও লোকসভার সদস্যরা একত্রিত হয়ে গোষ্ঠী ছবি তুলেছেন এ
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংসদের নতুন ভবনে (New Parliament building) প্রথম অধিবেশন বসবে। তার আগে পুরনো ভবনেই এই মুহূর্তে জড়ো হয়েছেন সাংসদেরা (Women Bill)। পুরনো ভবনের সামনে রাজ্যসভা ও লোকসভার সদস্যরা একত্রিত হয়ে গোষ্ঠী ছবি তুলেছেন একটু আগে। নতুন ভবনের সেন্ট্রাল হলে বিদায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী প্রমুখ।
সূত্রের খবর, নতুন ভবনের প্রথম অধিবেশন সবদিক থেকে ঐতিহাসিক করে রাখতে মঙ্গলবারই মহিলা সংরক্ষণ বিল (Women Bill) পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলা সংরক্ষণ বিলে সায় দিয়েছে। কংগ্রেস, তৃণমূল-সহ সব বিরোধী দলও এই বিলে সায় দিয়েছে। ফলে বিলটি সর্বসম্মতভাবেই পাশ হতে পারে। তাতে আলাদা করে জাতিগত সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলে সূত্রের খবর। জাতিগত সংরক্ষণ বলবৎ হবে জনগণনার পর। তবে ওবিসি সংরক্ষণ চালু করা নিয়ে এখনই পদক্ষেপ নাও করতে পারে সরকার। মহিলা সংরক্ষণও ২০২৪-এর লোকসভা নির্বাচনে কার্যকর করার বিষয়টি স্পষ্ট নয়। কারণ, সংরক্ষিত আসন বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনের সময় দরকার।
মঙ্গলবার গণেশ চতুর্থীর দিনে নতুন ভবনে অধিবেশন শুরু করার কথা আগেই জানিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদায়ী ভাষণে বলেন, আমরা ভবিষ্যতের শ্রীগণেশ তৈরির লক্ষে নতুন ভবনে প্রবেশ করতে চলেছি।