Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দিল্লির শাহিনবাগের পর এবার প্রয়াগরাজেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধরনায় মহিলারা

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির পর কলকাতা। তারপর প্রয়াগরাজ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে এক মাসের বেশি সময় ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন মহিলারা। কলকাতার পার্ক সার্কাসেও ধর্না শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এবার প্রয়াগরাজ শহরের

দিল্লির শাহিনবাগের পর এবার প্রয়াগরাজেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধরনায় মহিলারা

শেষ আপডেট: 13 January 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির পর কলকাতা। তারপর প্রয়াগরাজ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে এক মাসের বেশি সময় ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন মহিলারা। কলকাতার পার্ক সার্কাসেও ধর্না শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এবার প্রয়াগরাজ শহরের এক পার্কেও একইভাবে ধর্নায় বসেছেন মহিলারা। রবিবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন ছড়িয়ে পড়ছে আর একটি শহরেও। রবিবার বিকালে অল্প কয়েকজন মহিলা শহরের পুরানো অংশে পার্কে ধর্নায় বসেন। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও অনেকে যোগ দেন। রাতে ধর্নামঞ্চে জড়ো হন কয়েক হাজার মানুষ। তাঁদের মধ্যে সমাজবাদী পার্টির কর্মী ও সমর্থকরা ছিলেন। বিক্ষোভকারীরা জানান, প্রথমে স্থির হয়েছিল ২৪ ঘণ্টা ধর্না চলবে। পরে স্থির হয়েছে, সরকার যতক্ষণ না বিতর্কিত আইনটি প্রত্যাহার করছে, ততক্ষণ আমরা রিলে পদ্ধতিতে বিক্ষোভ চালিয়ে যাব। বিক্ষোভকারী এক মহিলা বলেন, “আমাদের সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, বৌদ্ধ বা খ্রিস্টান হতে পারি। কিন্তু আমরা সকলে হিন্দুস্তানি।” প্রয়াগরাজের পুলিশ প্রধান সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জানান, ধর্নামঞ্চের কাছে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা সরবেন না। সমাজবাদী পার্টির নেত্রী পূজা যাদব বলেন, “নাগরিকত্ব আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা সরছি না। দেশে আরও অনেক ইস্যু আছে। সরকার নাগরিকত্বের বদলে শিক্ষা ও বেকারত্ব নিয়ে মাথা ঘামাতে পারত।” গত মাসে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যায়। কোনও কোনও জায়গায় বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। অন্তত ২০ জন নিহত হন। তাঁদের বেশিরভাগের মৃত্যু হয়েছে গুলিতে। কিন্তু পুলিশের দাবি, গুলি চালানো হয়েছিল মাত্র এক জায়গাতেই।

```