Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জামা মসজিদে মহিলাদের একা প্রবেশ নিষিদ্ধ, নারীর অধিকার নিয়ে সরব হিন্দুত্ববাদীরা, কটাক্ষ ভিএইচপি'র

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জামা মসজিদে (Jama Masjid) একা কোনও মহিলা প্রবেশ করতে পারবেন না (Women are prohibited )। আজ এই মর্মে নোটিস টাঙিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। জামা মসজিদের জন সংযোগ আধিকারিক সবিউল্লাহ খান আজ জানান, মসজিদ চত্বরে মহি

জামা মসজিদে মহিলাদের একা প্রবেশ নিষিদ্ধ, নারীর অধিকার নিয়ে সরব হিন্দুত্ববাদীরা, কটাক্ষ ভিএইচপি'র

শেষ আপডেট: 24 November 2022 11:42

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জামা মসজিদে (Jama Masjid) একা কোনও মহিলা প্রবেশ করতে পারবেন না (Women are prohibited )। আজ এই মর্মে নোটিস টাঙিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

জামা মসজিদের জন সংযোগ আধিকারিক সবিউল্লাহ খান আজ জানান, মসজিদ চত্বরে মহিলারা পরিবারের সঙ্গে আসতে পারেন। আপত্তি একা এলে।

এই বিধিনিষেধ নিয়ে তিনি বলেন, একা মহিলাদের পিছু পিছু ছেলেরা আসে। তারা মসজিদ চত্বরে সেলফি তোলে, ভিডিও করে, নাচ গান করে। খান বলেন, শুধু মসজিদ কেন, মন্দির, গির্জা কোনও উপাসনা স্থলেই এই ধরনের কাজ, আচরণ চলতে দেওয়া যায় না।

মসজিদ কমিটির এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেকের বক্তব্য, মসজিদ কর্তৃপক্ষ বলতে পারত, কোন ধরনের কাজ এবং আচরণ করা যাবে না। একলা মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা ঠিক হল না।

আশ্চর্যের হল, জামা মসজিদের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, যাদের বিরুদ্ধে নারীর অধিকার অস্বীকার করার অসংখ্য দৃষ্টান্ত আছে। বিশেষ করে দেশের বহু মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। প্রশাসন,
আদালত, যখনই এই ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের চেষ্টা করেছে, বাধা হয়ে দাঁড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

কর্নাটকে শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম নেতা আসাউদ্দদিন ওয়েইসি বলেছিলেন, একদিন হিজাব পরা এক মহিলা প্রধানমন্ত্রী হবেন।

আজ ভিএইচপি মুখপাত্র বিনোদ বনসল এআইএমআইএম নেতার উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, ' 'ভাইজান, এটা কী হল। আপনি বলছেন একজন মুসলিম মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন। আর মসজিদেই মহিলাদের প্রবেশাধিকার আটকে দেওয়া হল।'

আরএসএসের ছত্রছায়ায় থাকা মুসলিমদের একমাত্র সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি শাহিদ শহিদও মসজিদ কর্তৃপক্ষের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।

অশান্তির মধ্যেই স্ত্রীর গায়ে অ্যাসিড! গ্রেফতার অভিযুক্ত স্বামী


```