Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসের জানলা দিয়ে বমি তরুণীর, মাথায় এসে মারল পাশের গাড়ি! রাখি পরানো হল না ভাইকে

দ্য ওয়াল ব্যুরো: ভাইয়ের হাতে রাখি বাঁধবেন বলে বেরিয়েছিলেন দিদি। কিন্তু সেখানে গিয়ে পৌঁছানো হল না আর। বাসে যেতে যেতে গা গোলাচ্ছিল, তাই চলন্ত বাসের জানলা দিয়ে মাথা বের করে বমি করছিলেন। তখনই পিছন থেকে এসে তাঁর মাথা পিষে দিয়ে চলে গেল অন্য

বাসের জানলা দিয়ে বমি তরুণীর, মাথায় এসে মারল পাশের গাড়ি! রাখি পরানো হল না ভাইকে

শেষ আপডেট: 31 August 2023 13:40

দ্য ওয়াল ব্যুরো: ভাইয়ের হাতে রাখি বাঁধবেন বলে বেরিয়েছিলেন দিদি। কিন্তু সেখানে গিয়ে পৌঁছানো হল না আর। বাসে যেতে যেতে গা গোলাচ্ছিল, তাই চলন্ত বাসের জানলা দিয়ে মাথা বের করে বমি করছিলেন। তখনই পিছন থেকে এসে তাঁর মাথা পিষে দিয়ে চলে গেল অন্য একটি গাড়ি (Womans Head Crushed While Vomiting)।

ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির আলিপুর এলাকায় (Delhi Alipur accident)। বাবলি সিং নামে ২০ বছরের ওই তরুণীর বাড়ি আদতে উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায়। তাঁর ভাই থাকেন পাঞ্জাবে। ভাইয়ের হাতে রাখি বাঁধবেন বলেই বুধবার বাসে করে পাঞ্জাবের লুধিয়ানার উদ্দেশে রওনা হয়েছিলেন বাবলি। কাশ্মীরি গেট এলাকা থেকে হরিয়ানা রোডওয়েজের বাসে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বাবলির দিদি পুনম, জামাইবাবু সন্তোষ এবং তাঁদের ৩ সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসের ডানদিকের একটি আসনে বসেছিলেন বাবলি। আলিপুরের কাছাকাছি আসতেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। বমি করার জন্য খোলা জানলা দিয়ে মাথা বের করে দিয়েছিলেন তরুণী। তখনই পিছন থেকে তীব্র গতিতে ছুটে আসে একটি গাড়ি। জানলা দিয়ে বেরিয়ে থাকা বাবলির মাথা পিষে দিয়ে এগিয়ে যায় সেটি। (Womans Head Crushed While Vomiting)

আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে উদ্ধার করে সত্যবাদী রাজা হরিশচন্দ্র হসপিটালে ভর্তি করা হয়। পুলিশের ডেপুটি কমিশনের রবি কুমার সিং জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তরুণীর।

অন্যদিকে, যে গাড়িটির জন্য এমন মর্মান্তিক পরিণতি হল বাবলির, দুর্ঘটনার পরেই না, দাঁড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় সেটি। তার চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভারতীয় রেলের প্রথম মহিলা সিইও হলেন জয়া, সামলেছিলেন বাহানাগা রেল দুর্ঘটনার চাপ


```