Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নীল রঙের ড্রাম থেকে বেরিয়ে আছে একগাদা কাপড়, কাছে যেতেই সাফাইকর্মী দেখলেন...

দ্য ওয়াল ব্যুরো: স্টেশনের একপ্রান্তে নীলরঙের বড় ড্রাম (Drum) পড়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল সাফাইকর্মীর। ড্রামের উপর ঢাকনা থাকলেও ভিতর থেকে একগাদা কাপড় বাইরে বেরিয়ে ছিল। সেই দেখেই তিনি সামনে এগিয়ে যান। এরপর ওই সাফাইকর্মী যা দৃশ্য দেখলেন, তা

নীল রঙের ড্রাম থেকে বেরিয়ে আছে একগাদা কাপড়, কাছে যেতেই সাফাইকর্মী দেখলেন...

শেষ আপডেট: 4 January 2023 14:55

দ্য ওয়াল ব্যুরো: স্টেশনের একপ্রান্তে নীলরঙের বড় ড্রাম (Drum) পড়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল সাফাইকর্মীর। ড্রামের উপর ঢাকনা থাকলেও ভিতর থেকে একগাদা কাপড় বাইরে বেরিয়ে ছিল। সেই দেখেই তিনি সামনে এগিয়ে যান। এরপর ওই সাফাইকর্মী যা দৃশ্য দেখলেন, তা কল্পনাও করতে পারেননি। ওই ব্যক্তি দেখেন, ওই নীল ড্রামের মধ্যে রয়েছে এক মহিলার (Woman) পচাগলা দেহ (Decomposed Body)। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর যশবন্তপুর রেলওয়ে স্টেশনে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। বেঙ্গালুরু ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কুসুমা হরিপ্রসাদ বলেন, “আমাদের এক সাফাইকর্মী যশবন্তপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ড্রামের ভিতরে এক মহিলার পচাগলা দেহ দেখতে পান। মনে করা হচ্ছে ওই মহিলার বয়স ২২ কিংবা ২৩। এখনও তাঁর পরিচয় জানা যায়নি। ফরেন্সিক দল বিষয়টি খতিয়ে দেখছে।”

পুলিশ মনে করছে, ওই মহিলার অন্তত ২-৩ দিন আগে মৃত্যু হয়েছে। তবে কে বা কারা দেহটি রেল স্টেশনে রেখে দিয়ে গেল, তা এখনও জানা যায়নি। স্টেশনের গত কয়েকদিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে পুলিশ। তাঁদের ধারণা, সেখান থেকে কোনও সূত্র মিলতে পারে।

দিল্লির জঙ্গলে পাওয়া ১৩টা হাড়ের টুকরো, একগোছা চুল শ্রদ্ধারই, জানাল ডিএনএ পরীক্ষার রিপোর্ট


```