Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খড়ের গাদা থেকে বেরিয়ে এল পোড়া দেহ, অবস্থা দেখে চিনতেই পারলেন না স্থানীয়রা

দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি হয়। সকাল সকাল খড়ের গাদায় আগুন দেখতে পান স্থানীয়রা।

খড়ের গাদা থেকে বেরিয়ে এল পোড়া দেহ, অবস্থা দেখে চিনতেই পারলেন না স্থানীয়রা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 March 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: ফলতায় একটি খড়ের গাদা থেকে উদ্ধার হল মহিলার অগ্নিদগ্ধ দেহ। বুধবার সকালে দেহটি দেখতে পায় স্থানীয়রা। রীতিমতো শোরগোল পড়ে যায়। আপাতত পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। পাঠানো হয়ছে ময়নাতদন্তের জন্য। মৃতার পরিচয় জানা চেষ্টা চলছে। খবর গেছে আশপাশের গ্রাম ও থানায়।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি হয়। সকাল সকাল খড়ের গাদায় আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁরা নেভানোর কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর মহিলার দেহটি চোখে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, এক মহিলার দেহ পাওয়া গেছে। স্থানীয়রা কেউ চিনতে পারেননি। ফাঁকা জায়গায় ওই খড়ের গাদায় দেহ কোথা থেকে এল তা বুঝে উঠতে পারছেন না কেউই। কাউকে দেহ ফেলে যেতেও দেখা যায়নি। 

পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ওই মহিলার কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। 


```