Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মথুরার রাস্তায় পড়েছিল স্যুটকেস, খুলতেই বেরোল তরুণীর রক্তাক্ত মৃতদেহ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় উত্তাল সারা দেশ। শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ ৩৫ টি টুকরোয় কেটে মেহরৌলির জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই উত্তরপ্

মথুরার রাস্তায় পড়েছিল স্যুটকেস, খুলতেই বেরোল তরুণীর রক্তাক্ত মৃতদেহ

শেষ আপডেট: 18 November 2022 16:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় উত্তাল সারা দেশ। শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ ৩৫ টি টুকরোয় কেটে মেহরৌলির জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) স্যুটকেসবন্দি অবস্থায় পাওয়া গেল এক তরুণীর মৃতদেহ (Woman's Body Found Inside Suitcase)।

মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway) কাছে একটি ট্রলি ব্যাগের মধ্যে পলিথিনে মুড়ে রাখা ছিল তরুণীর মৃতদেহ। তাঁর মুখে রক্ত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। সারা দেহেও আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। মৃতার বয়স আনুমানিক ২২-২৩ বছর বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণীকে অন্য কোথাও খুন করার পর তাঁর দেহটি যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দিয়ে গেছে খুনি বা খুনিরা। রাতের দিকে প্রায় জনমানবশূন্য থাকে এক্সপ্রেসওয়ে। সেই সময় তরুণীর মৃতদেহ রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় বলে অনুমান করছে পুলিশ।

শুক্রবার দীর্ঘক্ষণ স্যুটকেসটি রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন কয়েকজন শ্রমিক। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারপর স্যুটকেস খুলতেই পাওয়া যায় তরুণীর মৃতদেহ।

তদন্তকারী আধিকারিক মহাবন অলক জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে ফরেনসিক দল। তরুণীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। কে বা কারা কেন তাঁকে খুন করল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রেমিকের বাড়িতে বাক্স থেকে উদ্ধার প্রেমিকার মুণ্ডহীন, হাতকাটা দেহ! শ্রদ্ধা-কাণ্ডের ছায়া বাংলাদেশে


```