Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

Woman Torture: পরপর মেয়ে হচ্ছে কেন, বাড়ির বৌকে বেধড়ক পেটাল শ্বশুর, শাশুড়ি! উত্তরপ্রদেশে বিভীষিকা

দ্য ওয়াল ব্যুরো: ছেলের মুখ দেখতে চায় শ্বশুরবাড়ির সকলে। বংশের উত্তরাধিকার চাই। কিন্তু বাড়ির বৌ কিনা পরপর শুধু মেয়ে প্রসব করছে! সেই অপধারে স্বামীসহ শ্বশুর, শাশুড়ি সকলে মিলে ব্যাপক মারধর করল সেই গৃহবধূকে (Woman Torture)। তোলা হল তার ভিড

Woman Torture: পরপর মেয়ে হচ্ছে কেন, বাড়ির বৌকে বেধড়ক পেটাল শ্বশুর, শাশুড়ি! উত্তরপ্রদেশে বিভীষিকা

শেষ আপডেট: 4 June 2022 07:18

দ্য ওয়াল ব্যুরো: ছেলের মুখ দেখতে চায় শ্বশুরবাড়ির সকলে। বংশের উত্তরাধিকার চাই। কিন্তু বাড়ির বৌ কিনা পরপর শুধু মেয়ে প্রসব করছে! সেই অপধারে স্বামীসহ শ্বশুর, শাশুড়ি সকলে মিলে ব্যাপক মারধর করল সেই গৃহবধূকে (Woman Torture)। তোলা হল তার ভিডিও-ও।

আরও পড়ুন: দু'হাতে ভর্তি লাল ফুসকুড়ি-র‍্যাশ, উত্তরপ্রদেশের ৫ বছরের মেয়েটার কি মাঙ্কিপক্স হল?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবা জেলায়। ওই মহিলার পরপর দুটি মেয়ে হয়েছে। দ্বিতীয়বার কন্যা সন্তান প্রসব করার পরেই তুলকালাম শুরু হয় বাড়িতে (Woman Torture)। শ্বশুরবাড়ির সকলে মিলে একসঙ্গে চড়াও হয় গৃহবধূর উপর। এমনকি তাঁকে নাকি দিনের পর দিন খেতেও দেওয়া হয়নি।

মহিলা পুলিশের কাছে জানিয়েছেন, প্রথমবার মেয়ে হওয়ার পরেই তাঁর উপর অত্যাচার শুরু হয় (Woman Torture)। অত্যাচারের মাত্রা বাড়ে দ্বিতীয় সন্তান জন্মের পর। একটা সময় পর শ্বশুরবাড়িতে খেতে পেতেন না ওই মহিলা। তারপর নিজের পায়ে দাঁড়াতে শ্রমিকের কাজ ধরেন। একটি ভিডিওতে দেখা গেছে ওই মহিলাকে কীভাবে তাঁর শ্বশুরবাড়িতে মারধর করা হচ্ছে। চড়-থাপ্পড়, লাথি-ঘুষি, বাদ যাচ্ছে না কিছুই। নিজেকে বাঁচাতে আর্ত চিৎকার করছেন সদ্য মা হওয়া ওই মহিলা। কিন্তু কেউ তাঁর কোথায় কর্ণপাতও করছেন না।

চিকিৎসার জন্য আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নিগৃহীতা মহিলা। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। সেই অনুযায়ী তদন্ত চলছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন বলে জানিয়েছে পুলিশ।


```