Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোর সন্দেহে মহিলাকে বেঁধে রেখে মার, কাটোয়ার গ্রামে উত্তেজনা

স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামের বেশিরভাগ মানুষই সকাল বেলায় কাজে বেরিয়ে যান। সেই সুযোগে ওই অজ্ঞাত পরিচয় মহিলা একজনের বাড়ির তালা খোলার চেষ্টা করছিল।

চোর সন্দেহে মহিলাকে বেঁধে রেখে মার, কাটোয়ার গ্রামে উত্তেজনা

চোর সন্দেহে মহিলাকে বেঁধে রেখে মার

শেষ আপডেট: 16 June 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চোর সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। রবিবার এমনই এক ঘটনা ঘটেছে কাটোয়ার বীজনগর গ্রামে।   

ওই গ্রামের কুমোর পাড়ার একটি বাড়িতে তালা দেওয়া ছিল। এক মহিলাকে সেই তালা খোলার চেষ্টা করতে দেখেন গ্রামবাসীরা। তাঁরা ওই মহিলাকে ধরে ফেলেন এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। 

স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামের বেশিরভাগ মানুষই সকাল বেলায় কাজে বেরিয়ে যান। সেই সুযোগে ওই অজ্ঞাত পরিচয় মহিলা একজনের বাড়ির তালা খোলার চেষ্টা করছিল। তা দেখে স্থানীয়রা তাকে আটকে রাখে। এরপর কাটোয়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলার নাম সাকিনা বেদ। বাড়ি বর্ধমানে, ভিক্ষা করার নামে চুরি করার উদ্দেশে এলাকায় ঘুরে বেড়ায়। বীজনগর গ্রামের জগন্নাথ পালের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই  ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে কাটোয়া থানার পুলিশ।


```