
শেষ আপডেট: 23 September 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগে ৭ মাসের শিশুপুত্রকে খাওয়ানোর সময় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল একরত্তির। এই বছর আবার কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু ৩৯ দিন বয়সি সেই মেয়েকে এবার স্বহস্তে খুন করলেন মা। ফ্ল্যাটের ১৪ তলার জানলা দিয়ে নিজেরই মেয়েকে ছুড়ে ফেলে খুন করলেন গর্ভধারিণী (Woman throws daughter)।
ভয়ংকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের মুলুন্ডে (Mulund)। ওই মহিলা জাভের রোড এলাকার একটি আবাসন কমপ্লেক্সে থাকতেন।তাঁর ফ্ল্যাট ছিল আবাসনের ১৪ তলায়। মহিলা নিজে মূক ও বধির বলে জানতে পেরেছে পুলিশ।
ঘটনায় মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি। তদন্তকারীরা জানতে পেরেছেন, গত বছরের জানুয়ারিতে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন মহিলা। জুলাই মাসে দুধ খাওয়ানোর সময় হঠাৎই দম আটকে মারা যায় সে। যদিও মেয়েকে খুন করার পিছনে কী কারণ, তা এখনও বুঝতে পারছেন না তদন্তকারীরা।
পুলিশের অনুমান, মহিলা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
হুগলি ছয়লাপ ইন্ডিয়া জোটের ব্যানারে, রাতের অন্ধকারে কারা টাঙাল তা নিয়ে জল্পনা