Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

স্বামী বিউটি পার্লার যেতে মানা করেছিলেন, রাগে অভিমানে চরম কাণ্ড ঘটিয়ে ফেললেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিউটি পার্লার যেতে চেয়েছিলেন স্ত্রী। ঘোর আপত্তি ছিল স্বামীর। এই কারণে ঝগড়াও হয় দুজনের। এরপরই চরম সিদ্ধান্ত (harsh decision)। অভিমানে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।

স্বামী বিউটি পার্লার যেতে মানা করেছিলেন, রাগে অভিমানে চরম কাণ্ড ঘটিয়ে ফেললেন স্ত্রী

শেষ আপডেট: 29 April 2023 13:22

দ্য ওয়াল ব্যুরো: বিউটি পার্লার যেতে চেয়েছিলেন স্ত্রী। ঘোর আপত্তি ছিল স্বামীর। এই কারণে ঝগড়াও হয় দুজনের। এরপরই চরম সিদ্ধান্ত (harsh decision)। অভিমানে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।

ইন্দোরের বলরাম শহরের স্কিম নম্বর ৫১-এর বাসিন্দা রিনা যাদব। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবন তাঁদের। কেবলমাত্র এইটুকু সমস্যায় আত্মহত্যা করলেন, ভাবতেই পারছেন না স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

সাব ইন্সপেক্টর উমাশংকর যাদব জানিয়েছেন, মহিলার স্বামী তাঁকে বিউটি পার্লার যেতে বারণ করেন (husband not allowed her to go parlour)। তারপর ঝগড়া হয় দুজনের। এরপরই ঘরের ফ্যানে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহিলা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতার স্বামীর বক্তব্য, 'আমিই ওকে বিউটি পার্লার যেতে বারণ করেছিলাম।' স্ত্রী এমন কাণ্ড ঘটাবেন তা ভাবতেই পারছেন না স্বামী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝে মাঝেই ঝগড়া হত ওই দম্পতির। সে ঝগড়া আবার মিটেও যেত। তবে বিউটি পার্লার যাওয়া নিয়ে ঝামেলার যে এই পরিণতি হবে, তা ভাবতেই পারেননি কেউ।

লিভ-ইন সঙ্গীকে খুন করে দেহ ফেলেছিল ১২ কিমি দূরে, দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার যুবক


```